বাণিজ্য

১৭ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানকে সনদ দিবে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক ১৭ ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)-কে কাজের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আছে ১৩ ব্যাংক ও ৪ আর্থিক প্রতিষ্ঠান।

বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে আগামী ২০ অক্টোবর এসব প্রতিষ্ঠানের এমডিদের হাতে সনদ তুলে দেওয়া হবে।

সনদ পাবে এমন সরকারি ব্যাংকগুলো হচ্ছে- অগ্রণী, বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।

বেসরকারি ব্যাংকগুলো হচ্ছে- ইউসিবিএল, প্রিমিয়ার, উত্তরা, প্রাইম, মিউচুয়াল ট্রাস্ট, মধুমতি, ব্যাংক এশিয়া, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ইস্টার্ন ও ব্র্যাক ব্যাংক।

চার আর্থিক প্রতিষ্ঠান হলো- আইপিডিসি, আইডিএলসি, লংকাবাংলা ও ইউনাইটেড ফাইন্যান্স।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসের প্রকোপে ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) চলতি মূলধন সুবিধার জন্য ২০ হাজার কোটি টাকা তহবিল গঠন করা হয়। এই তহবিলের ঋণের সুদহার ৯ শতাংশ। তবে গ্রাহকদের দিতে হচ্ছে ৪ শতাংশ। বাকি ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে দিচ্ছে।

এই ঋণ দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (এনবিএফআই) লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে এই তহবিল থেকে গত অর্থবছরে প্রায় দেড় হাজার কোটি টাকা ঋণ বিতরণ হয়। এর মধ্যে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লক্ষ্যের শতভাগ সিএমএসএমই ঋণ বিতরণ করেছে, তাদের মধ্য থেকে ১৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, যাদের ঋণের লক্ষ্য ১০ কোটি টাকার বেশি ছিল, তাদের মধ্য থেকে এই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে। তবে এই ঋণ দিতে ব্যাংকগুলো তেমন আগ্রহী ছিল না। এরপরও যারা লক্ষ্য পূরণ করেছে, তাদের স্বীকৃতি দেওয়া হবে, যাতে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও ছোটদের ঋণ দিতে আগ্রহী হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

অলিম্পিকে পদক লাভের লক্ষ্যে পাঁচ বছর কাজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়া...

সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংল...

রামেকে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা