বাণিজ্য
বাংলাদেশ ব্যাংক

অনুমতি ছাড়া ব্যাংক গ্যারান্টি বাতিল করা যাবে না

নিজস্ব প্রতিবেদক: সরকারি বিভিন্ন টেন্ডারে অংশগ্রহণকারী ঠিকাদার ও প্রতিষ্ঠানের ব্যাংক গ্যারান্টি এখন থেকে অনুমতি ছাড়া বাতিল করা যাবে না।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে বুধবার (১৩ অক্টোবর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে জানানো হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে কিছু ব্যাংক সরকারি দরপত্র মূল্যায়নকালে দরপত্রদাতার অনুকূলে ইস্যু করা লেটার অব কমিটমেন্ট ফর ব্যাংক’স আন্ডারটেকিং প্রত্যাহার করে নেওয়ায় সর্বনিম্ন দরদাতার হাত থেকে অপেক্ষাকৃত বেশি দরদাতার হাতে কাজ চলে যাওয়ার অবকাশ থাকে। এতে একদিকে যেমন সরকারের কাজ বাধাগ্রস্ত হয়, অন্যদিকে সরকার বড় অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।

এজন্য সরকারের অপ্রয়োজনীয় ব্যয় রোধকল্পে, সরকারি কাজ ত্বরান্বিত করার স্বার্থে এবং দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার লক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয় প্রণীত স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট ফর প্রকিউরমেন্ট অব ওয়ার্সের নির্দেশনা অনুযায়ী লেটার অব কমিটমেন্ট ফর ব্যাংক’স আন্ডারটেকিং সংশ্লিষ্ট প্রকিউরমেন্ট এন্টিটির সম্মতি ছাড়া প্রত্যাহার করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে প্রতিটি ব্যাংককে এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

অলিম্পিকে পদক লাভের লক্ষ্যে পাঁচ বছর কাজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়া...

সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংল...

রামেকে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা