ছবি: সংগৃহীত
বাণিজ্য

লাইভে এসে কিউকম অফিস বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ই-কর্মাস প্রতিষ্ঠান কিউকম অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে বন্ধ হয় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ও ইঅরেঞ্জের অফিস।

কিউকমের প্রতিষ্ঠাতা রিপন মিয়া ও সাবেক আরজে নিরব বুধবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে এ ঘোষণা দেন। পাশাপাশি বাসা থেকে কাজের ঘোষণা দেওয়া হয়। তাদের বাসায় গ্রাহকদের ভিড় না করতে অনুরোধও জানানো হয় লাইভে।

রিপন মিয়া বলেন, ওয়্যারহাউজে গিয়ে যদি রাজনৈতিক ক্ষমতা দেখায়, তাহলে আমরা কই যাবো। আপনারা ওয়্যারহাউজে, বাসার নিচে আসবেন হানা দেবেন। আমার ওয়াইফকে নিয়ে ট্যাগ করে। তাহলে আমরা কোথায় যাবো।

রিপন মিয়া বলেন, আমরা মদ, হেরোইন বিক্রি করছি না, আপনাদের সেবা দিচ্ছি। তাহলে আমাদের সঙ্গে এমন করছেন কেন।

এদিকে ইভ্যালি ও ইঅরেঞ্জের মালিকরা গ্রাহকদের সময়মত পণ্য দিতে না পারা জেলে আছেন। তাদের বিরুদ্ধে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা