বাণিজ্য

রূপালী ব্যাংকে ‘সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং’ বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে গত বুধবার থেকে সামাজিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে ‘সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং’ শীর্ষক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড এর উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বলেন, ব্যাংকের আইটি অবকাঠামো এবং তথ্য নিরাপদ রাখতে এ প্রশিক্ষণ কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যাংকের আইটি নির্বাহী ও কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বিশেষায়িত কোর্সসমূহ অব্যাহত রাখার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান কার্যালয়ের আইটি বিভাগসমূহের নির্বাহী ও কর্মকর্তাসহ মোট ১০ জন অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক প্রশিক্ষণ একাডেমির প্রিন্সিপাল, উপমহাব্যবস্থাপক মোঃ সাফায়েত হোসেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা