বাণিজ্য

এনবিআরের ভ্যাট সিস্টেমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: প্রাইম ব্যাংক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটি হলো প্রাইম ব্যাংক সম্প্রতি একক এবং একাধিক বিআইএন-এর বৈধতা নিরীক্ষার মাধ্যমে ভ্যাট অনলাইনে পরিশোধ করতে পারবে।

প্রাইম ব্যাংকের কর্পোরেট গ্রাহকবৃন্দ ২০২০ সালের ডিসেম্বর থেকে ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রাইমপে-এর মাধ্যমে ই-ভ্যাট সেবা উপভোগ করে আসছে। ব্যাংক তার কর্পোরেট গ্রাহকদের ই-ভ্যাট সার্ভিসের অতিরিক্ত সুবিধা সম্বলিত VDS (VAT Deduction at Source) পেমেন্ট সুবিধা প্রদান করবে।

IVAS সিস্টেম ব্যবহারের মাধ্যমে, তালিকাভুক্ত কর্পোরেট গ্রাহকবৃন্দ সহজেই এবং নিরাপদে তাদের ই-ভ্যাট এবং সম্পূরক শুল্ক প্রাইম ব্যাংক-এর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি প্রাইমপে থেকে জাতীয় রাজস্ব তহবিলে পরিশোধ করতে পারবেন।

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক ও কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান এবং প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা