ছবি: সংগৃহীত
বাণিজ্য

ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের (এয়ার অ্যাস্ট্রা) মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার প্রদান

বুধবার (১৫ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে এ চুক্তি স্বাক্ষর হয়।

এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারীগণ বিমানের টিকিট ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ইমরান আসিফের উপস্থিতিতে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান ও অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার সোহাইল মজিদ এ সংক্রান্ত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন, ভাইস প্রেসিডেন্ট মো. ওমর হায়াত চৌধুরী ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ. এম. শহীদুল এমরান এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের হেড অফ সেলস মোজাম্মেল হক ভুঁইয়া ও ডেপুটি ম্যানেজার (পাবলিক রিলেশন্স) সাকিব হাসান শুভসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা