বাণিজ্য

সাসটেইনেবিলিটি অর্থনৈতিক সেক্টরে গুরুত্বপূর্ণ 

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডভিত্তিক গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের যৌথ উদ্যোগে ৩ দিনব্যাপী ‘Preparing a sustainability report’ শীর্ষক টেকনিক্যাল সিরিজের দ্বিতীয় ব্যাচের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৪ হতে ২১ সেপ্টেম্বর পর্যন্ত জুম প্লাটফর্মে কর্মশালাটির আয়োজন করা হয়।

এতে অংশগ্রহণ করেন বিএসইসি’র নির্বাহী পরিচলিক মোঃ আনোয়ারুল ইসলাম, জিআরআই দক্ষিণ এশিয়ার পরিচালক ড. অদিতি হালদার, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া, ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল-আামিন রহমান, মাহিন্দ্রা গ্রুপের চীফ সাসটেইনেবিলিটি অফিসার অনির্বান ঘোষ।

এ সময় বিএসইসি’র নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, সাসটেইনেবিলিটি অর্থনৈতিক সেক্টরে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টিকে মাথায় রেখে সরকারি পর্যায় থেকে বিভিন্ন আইন-কানুন তৈরি করা হয়েছে। আর সাসটেইনেবিলিটি রিপোর্টিং এর মানদণ্ডসমূহ পরিপালনের মাধ্যমে কোম্পানিগুলো উপকৃত হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করেছে। একই সাথে ২০৩০ সালের মধ্যে সাসটেইনেবল গোল অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। কমিশনও পুঁজিবাজার উন্নয়েনের জন্য কাজ করে যাচ্ছে। করোনা মহামারীতেও সূচক ৭০০০ সূচকের মাইলফলক অতিক্রম করেছে। এছাড়াও বিএসইসি বর্তমানে বিভিন্ন গ্রিন প্রজেক্টে অর্থায়নের উদ্যোগ নিয়েছে।

এসময় ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া বলেন, ডিএসই ও জিআরআই ২০১৮ সাল থেকে একসাথে পথ চলা শুরু করে। যেহেতু আমাদের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে টেকসই উন্নয়ন করা যায় এ বিষয়ে কাজ করতে হবে। জিআরআই ও ডিএসই’র যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উন্নয়ন আরও টেকসই করতে হবে। এর ফলে পুঁজিবাজার ও দেশের অর্থনীতি উপকৃত হবে। আগামী এক বছরের মধ্যে কোম্পানিগুলো যাতে জিআরআই-এর মানদণ্ড অনুযায়ী সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করতে পারে এ জন্য তিনি তালিকাভুক্ত এবং একই সাথে অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান।

বক্তারা তাদের জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে সাসটেইনেবিলিটি রিপোর্টিং এর গুরুত্ব ও সুবিধাসমূহ তুলে ধরেন যার প্রেক্ষিতে তারা আশাবাদ ব্যক্ত করেন যে, উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় অচিরেই জিআরআই এর মানদণ্ড অনুযায়ী সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশে সক্ষম হবে। টেকনিক্যাল সিরিজের ওয়ার্কশপ শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা