ইভ্যালির এমডি মো. রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন
বাণিজ্য

২০৬ কোটি টাকা দেনা অতি স্বাভাবিক: ইভ্যালি

নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি এবার পণ্য সরবরাহকারীদের (মার্চেন্ট) কাছে দেনার পরিমাণ জানিয়েছে। প্রতিষ্ঠানটি এর আগে গ্রাহকের কাছে দেনার পরিমাণ জানিয়েছিল। ইভ্যালি বলছে, সরবরাহকারীরা তাদের কাছে ২০৫ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার টাকা পাবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের পরিচালকের কাছে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এ তথ্য দিয়েছে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠানটি।

বাণিজ্য মন্ত্রণালয়ে ইভ্যালির জমা দেওয়া হিসাব বিবরণীতে বলা হয়েছে, যেকোন ব্যবসায়ে ক্রেডিট সুবিধা একটি স্বাভাবিক প্রক্রিয়া। যুগ যুগ ধরে এটি প্রতিটি ব্যবসায়ের ক্ষেত্রে বিদ্যমান। ইভ্যালির সঙ্গে সব সরবরাহকারীর ক্রেডিট-সংক্রান্ত চুক্তি বিদ্যমান রয়েছে। ইভ্যালি সরাসরি উৎপাদনকারী ও আমদানিকারকদের সঙ্গে ব্যবসা পরিচালনা করে। সরবরাহকারীরা গড়ে ন্যূনতম ১৫ থেকে ২০ শতাংশ হারে মুনাফা অর্জন করার মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন। তাই যে পরিমাণ দেনা হিসাবে আছে তা অতি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য একটি পরিমাণ।

ইভ্যালির তথ্য মতে, গত ১৫ জুলাই পর্যন্ত কোম্পানিটির মোট দায় ৫৪৪ কোটি টাকা। তাদের স্থাবর সম্পত্তি ১০৫ কোটি ৫৫ লাখ টাকা। আর অস্থাবর সম্পত্তি ৪৩৮ কোটি টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে ৪২৩ কোটি টাকা হচ্ছে ইভ্যালির ব্র্যান্ড মূল্য, আর ১৫ কোটি ৮৩ লাখ টাকা হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি।

বাণিজ্য মন্ত্রণালয় ইভ্যালিকে গত ১ আগস্টের মধ্যে তিন ধরনের হিসাব দিতে বলেছিল। এগুলো হচ্ছে কোম্পানির সম্পত্তি ও দায়; গ্রাহকদের কাছে দায়, মার্চেন্টদের সংখ্যা ও তাদের কাছে দায় এবং দায় পরিশোধের পরিকল্পনা।

ইভ্যালি জবাব না দিয়ে ছয় মাসের সময় চেয়ে গত ১ আগস্ট আবেদন করে বাণিজ্য মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় তা না মেনে ১১ আগস্ট আন্তমন্ত্রণালয়ের বৈঠক ডাকে। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ইভ্যালিকে ১৯ ও ২৬ আগস্ট এবং ২ সেপ্টেম্বর হিসাব দিতে বলা হয়।

ইভ্যালি বলছে, গত ১৫ জুলাই এর সম্পদ ও দায়ের হিসাব অনুযায়ী গ্রাহকের কাছে মোট দায় ৩১০ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৪০৭ টাকা, যা পরবর্তী পাঁচ মাসের মধ্যে ব্যবসায়িক স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও কাঙ্ক্ষিত বিনিয়োগ লাভের মাধ্যমে পরিশোধ করা হবে।

এর আগে গত ১৫ জুলাই পর্যন্ত মার্চেন্টদের কাছে দেনার পরিমাণ জানতে চেয়ে ইভ্যালিকে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। পরে ১১ আগস্ট দেওয়া চিঠির জবাবে বৃহস্পতিবার ইভ্যালি কর্তৃপক্ষ বাণিজ্য মন্ত্রণালয়কে তাদের দেনার পরিমাণ জানায়। গত বৃহস্পতিবার ইভ্যালির দেওয়া জবাবটি ছিল তৃতীয় পর্যায়ের।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা