বাণিজ্য

ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে শেয়ার সূচক

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৭ হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়েছে, যা সূচকটির ইতিহাসে সর্বোচ্চ অবস্থান। এ ছাড়া অপর দুটি সূচকও সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে ।

রোববার (৫ সেপ্টেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইএক্স সূচক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫২ পয়েন্টে। গত কার্যদিবসের চেয়ে আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৬৮ কোটি টাকার, যা গত কার্যদিবসের চেয়ে ৩৯৪ কোটি ৭ লাখ টাকা বেশি।

এছাড়াও ডিএসই ৩০ সূচক আজ ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৩৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫২৮ পয়েন্টে।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। মোট লেনদেন হয়েছে ৯৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। অবস্থান করছে ২ হাজার ৫৬৩ পয়েন্টে।

সান নিউজ/এএইচ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা