ছবি: সংগৃহীত
বাণিজ্য

৯ ই-কমার্স প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য মন্ত্রণালয় ৯ ই-কমার্স প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী ও ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- ই-অরেঞ্জ, আলাদিনের প্রদীপ, সিরাজগঞ্জ শপ, আলেশা মার্ট, কিউকুম, ধামাকা, আদিয়ান মার্ট, নিড ডট কম ডট বিডি ও বুম বুম।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে মঙ্গলবার (২৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘৯ ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ রয়েছে। গ্রাহকরা জানিয়েছেন- প্রতিষ্ঠানগুলো তাদের থেকে অগ্রিম টাকা আদায় করেছে। পাশাপাশি মার্চেন্টদের থেকে পণ্য নিয়ে অর্থ পরিশোধ না করার অভিযোগ এসেছে।’

চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী করণীয় নির্ধারণের জন্য এই ৯ প্রতিষ্ঠানের সবশেষ আর্থিক অবস্থা, মার্চেন্ট ও ক্রেতাদের কাছে মোট দায়ের পরিমাণ জানা দরকার। একইসঙ্গে চলতি ও স্থায়ী মূলধনের পরিমাণও জানা প্রয়োজন। এছাড়া প্রতিষ্ঠানগুলো অর্থ সরিয়ে নিয়েছে কিনা সেটাও জানা প্রয়োজন।

তবে বাণিজ্য মন্ত্রণালয় এসব তথ্য জানানোর জন্য বাংলাদেশ ব্যাংককে সময় বেঁধে দেয়নি। মন্ত্রণালয় এর আগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিষয়ে একই অভিযোগে একই ধরনের চিঠি কেন্দ্রী ব্যাংককে পাঠিয়েছিল। গত জুন মাসে ইভ্যালির ওপর একটি প্রতিবেদন তৈরি করে কেন্দ্রীয় ব্যাংক। ওই প্রতিবেদনে ইভ্যালির সম্পদের চেয়ে ৬ গুণ বেশি দেনার কথা উল্লেখ ছিল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা