বাণিজ্য

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বন্ধ

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দেশের বাজারে দাম কমে আসায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

জানা গেছে, অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্নস্থানে কাঁচা মরিচের আবাদ নষ্ট হয়ে যায়। দাম স্বাভাবিক এবং ক্রেতাদের নাগালে রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এরপর গত ১৪ ও ১৬ আগস্ট দুই কর্মদিবসে ভারতীয় তিনটি ট্রাকে ৩৬ হাজার ৭৮৬ কেজি কাঁচা মরিচ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা হয়। তবে বর্তমানে স্থানীয় বাজারে দেশি কাঁচামরিচের দাম কমে গেছে। তাই লোকসান দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানিতে নারাজ ব্যবসায়ীরা। ফলে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ রয়েছে।

হারুন উর রশিদ হারুন জানান, দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আনতে আমদানির অনুমতি ও আইপি প্রদান শুরু করে সরকার। ভারতের কানপুর থেকে প্রতি টন কাঁচা মরিচ ৩০০ মার্কিন ডলার (২৫৫০০ টাকা) মূল্যে দেশে আমদানি করা হয়। তবে বর্তমানে হিলির স্থানীয় বাজারে দেশি কাঁচামরিচের দাম কমে যাওয়ায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা