বাণিজ্য

হিলি বন্দরে চাল আমদানি শুরু

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: প্রায় এক বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি বন্দর দিয়ে নন বাশমতি চাল আমদানি শুরু হয়েছে। এতে আগামী ২-১ দিনের মধ্যে চালের দাম কমার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে ভারত থেকে চালবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। হিলির ঋত্তিক এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান চালগুলো আমদানি করেছে।

হিলি বন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, দেশের বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। হিলি স্থলবন্দরের ১১ জন আমদানিকারক ৫৬ হাজার মেট্রিক টন নন-বাসমতি চাল আমদানির অনুমতি পেয়েছেন। চাল আমদানির জন্য ইমপোর্ট পারমিশন পেয়ে এলসি খুলছেন আমদানিকারকরা। আজ দুপুরে ২৮ মেট্রিক টন চাল আমদানি করেছে ঋত্তিক এন্টারপ্রাইজ।

হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম বলেন, ‘আমদানিকারকরা ২৫ শতাংশ শুল্কে ভারত থেকে চাল আমদানি শুরু করেছেন। আজ ২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। শুল্কায়ন করা মাত্রই আমরা চালগুলো খালাসের অনুমতি দিয়ে দিচ্ছি।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা