বাণিজ্য

মূলধন বেড়েছে ২ হাজার ৮৭৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: গেলো সপ্তাহে সূচক বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে পুঁজিবাজারে। সূচকের রেকর্ড গড়লেও আলোচ্য সময়ে লেনদেন কমেছে তবে বেড়েছে বাজার মূলধনের পরিমাণ। গেলো সপ্তাহে পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৮৭৩ কোটি টাকা।

শনিবার (২১ আগস্ট) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথমতে, গেলো সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৭ হাজার ৮৬৮ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৭২১ কোটি ৬২ লাখ ৪ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৮৫২ কোটি ৯৫ লাখ ১২ হাজার বা দশমিক ৩৪ শতাংশ।

গেলো সপ্তাহের শুরুতে সিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭২ হাজার ১৬৩ কোটি ১৪ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৩ হাজার ১৮৩ কোটি ১৯ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ২০ কোটি ৫ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে অর্থাৎ পুরো পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৮৭৩ কোটি টাকা।

এদিকে, গেলো সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ১০ হাজার ৩১১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১০ হাজার ৬৫৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৯০৭ টাকা। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন কমেছে ৩৪২ কোটি ৩২ লাখ ৪২ হাজার টাকা বা ৩.২১ শতাংশ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ৪০৭ কোটি ৩৩ লাখ টাকা। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ৪০৮ কোটি ৩৯ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে।

গেলো এক সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬১ পয়েন্ট দঁড়িয়েছে। তবে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ৪২৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৭৮ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ২২৪ টির, কমেছে ১৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টির শেয়ার ও ইউনিট দর।

গেলো সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭১৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১১৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮২০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৮৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৭৮ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪২৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গেলো সপ্তাহে ৩৪৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১৮০ টির, কমেছে ১৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির শেয়ার ও ইউনিট দর।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা