বাণিজ্য

আশ্বাসে মাশরাফির বাসা ছাড়লেন বিক্ষোভকারীরা

নিজস্ব প্রতিবেদক: সাবেক ক্রিকেটার সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার আশ্বাসে বিক্ষোভ স্থগিত করে ফিরে গেছেন ই-অরেঞ্জ শপের গ্রাহকরা। দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, ই-অরেঞ্জ শপ কোটি টাকার অর্ডার নিয়ে পণ্য ডেলিভারি দিচ্ছে না।

এ অভিযোগে গ্রাহকরা প্রতিষ্ঠানটির সাবেক ব্রান্ড অ্যাম্বাসেডর মাশরাফির বাসার সামনে বিক্ষোভ করেন। সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে মিরপুরের ১২ নম্বরের বি ব্লকের বাসার সামনে শুরু হওয়া বিক্ষোভ চলে সাড়ে ৯টা পর্যন্ত।

মাশরাফি গ্রাহকদের জানান, গত জুলাইয়ের ১ তারিখে তার সঙ্গে ই-অরেঞ্জ শপের চুক্তি শেষ হয়েছে। তবে গ্রাহকদের টাকা ও পণ্য ফেরত দিতে তিনি সব ধরনের সহায়তা করবেন।

মাশরাফি গ্রাহকদের সামনেই ই-অরেঞ্জের শীর্ষ কর্মকর্তাকে ফোন দেন। এ সময় ওই কর্মকর্তা ১৯ আগস্ট টাকা দেওয়া অথবা পণ্য ফেরত দেওয়ার কার্যক্রম শুরুর কথা বলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা