বাণিজ্য

দেশের পরিবর্তনটা পরিসংখ্যান থেকে

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পরিসংখ্যান নিয়ে আমার প্রচণ্ড আগ্রহ। আমার মন্ত্রণালয়ের অন্য কোনো বিভাগকে নয়, শুধু পরিসংখ্যান ব্যুরোকেই আমি পরিবর্তন করতে চাই। আমার আগ্রহের কারণেই বিবিএসের পরিবর্তন করতে চাই। আমার কাছে মনে হয়, বিউটিফুল সাইন্স হচ্ছে পরিসংখ্যান। বর্তমানে দেশে যে পরিবর্তনটা চলছে, এসব ক্ষেত্রের যোগানই পরিসংখ্যান থেকে দেয়া হচ্ছে। আমাদের এ মেয়াদে বিবিএসকে আরও সময়োপযোগী করতে চাই।

সোমবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটরিয়ামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

পরিকল্পনামন্ত্রী বলেন, মাঝে মাঝে প্রধানমন্ত্রী যে দু-একটি বিভাগ নিয়ে মন্তব্য করেন তার মধ্যে পরিসংখ্যান অন্যতম। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সময়পোযোগী বিশুদ্ধ ও সঠিক পরিসংখ্যান চাই। সঠিক পরিসংখ্যান নিয়ে আমি যদি কোনো কিছু করিও সেটার দায় আমার, আপনার না। কিন্তু আপনারা বিশুদ্ধ পরিসংখ্যান তুলে এনে আমাদের হাতে তুলে দেবেন। আপনারা আরও দক্ষতার সঙ্গে কাজ করবেন। সরকারের পক্ষ থেকে আপনাদের সহায়তা করা হবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এটা প্রমাণিত। তিনি মহাজ্ঞানী নন, অর্থনীতিবিদ নন, দার্শনিক নন, তিনি কোনো গেরিলা ফাইটার নন বা তিনি ফিদেল কাস্ত্রোর মতো কেউ নন। তার অর্জন একটি অদ্ভুত ব্যাপার। বাংলার সাধারণ মানুষকে সংগঠিত করে বিনা অস্ত্রে শত্রুর আক্রমণ প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ায় নেতৃত্ব দিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন। তিনি বাঙালির জন্য বিজয় ছিনিয়ে এনেছিলেন। বঙ্গবন্ধুর জন্যই স্রষ্টার কাছ থেকে পাওয়া নিজস্ব ভূমি ফিরে পেয়েছিলাম।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ছিলেন আমাদের অত্যন্ত আপনজন। বঙ্গবন্ধুর আগে অনেকেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের সঙ্গে বঙ্গবন্ধুর পার্থক্য একটিই। তিনি ছিলেন সাধারণের মধ্যে অসাধারণ। সর্বসাধারণের সঙ্গে বঙ্গবন্ধুর যোগাযোগ ছিল অত্যন্ত স্বাভাবিক। এজন্যই দেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে আপনজন মনে করে। বঙ্গবন্ধুর এসব অর্জনের জন্য আমরা তার কাছে বারবার ফিরে যাই। আমাদের দুর্দশা থেকে মুক্তি দিয়ে আলোর পথের পথরেখা তিনি দিয়ে গেছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

দুই ঘণ্টা পর মিরপুর-১০ সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গ...

পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত...

জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা