বাণিজ্য

পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ

সাননিউজ ডেস্ক: বাংলাদেশ বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারিয়েছে। এই স্থান দখল করেছে ভিয়েতনাম। বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। মহামারির প্রভাবের মধ্যে পরিসংখ্যানগত ধারণা দিতে এই চিত্র তুলে ধরেছে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও)।

শুক্রবার (৩০ জুলাই) ডব্লিউটিও’র ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিক্যাল রিভিউ-২০২১ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত দশকের প্রায় বেশিরভাগ বছরই ধারাবাহিকভাবে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ধরে রাখার মাধ্যমে বাংলাদেশকে পেছনে ফেলে ২০২০ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাকের রপ্তানিকারকের জায়গায় উঠে এসেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

ডব্লিউটিও’র প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের রপ্তানি বেড়ে যাওয়ায় বর্তমানে বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানিতে তৃতীয় অবস্থানে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে চীন বিশ্বের শীর্ষ রপ্তানিকারকের স্থান ধরে রেখেছে।

এতে আরও বলা হয়েছে, ২০২০ সালে বৈশ্বিক তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের রপ্তানি আগের বছরের তুলনায় কমেছে। ২০১৯ সালে বিশ্ব তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের রপ্তানি ৬ দশমিক ৮০ শতাংশ ছিল। কিন্তু ২০২০ সালে তা ৬ দশমিক ৩০ শতাংশে নেমেছে। আর ২০১৮ সালে বাংলাদেশের রপ্তানি ছিল ৬ দশমিক ৪০ শতাংশ। একই সময়ে গত বছর ভিয়েতনামের রপ্তানি ৬ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে। যা আগের বছর ছিল ৬ দশমিক ২০ শতাংশ।

প্রতিবেদনে দশকের তুলনায় দেখা যায়, ২০১০ সালে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ৪ দশমিক ২ শতাংশ। একই বছর ভিয়েতনামের রপ্তানির পরিমাণ ছিল মাত্র ২ দশমিক ৯০ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে গত বছর ভিয়েতনামের তৈরি পোশাক পণ্যের রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। একই সময়ে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি ১৫ শতাংশ কমেছে।

গত বছর বাংলাদেশের বার্ষিক তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল ২৮ বিলিয়ন মার্কিন ডলার। ওই বছর ভিয়েতনামের রপ্তানির পরিমাণ ছিল ২৯ বিলিয়ন ডলার। তবে বিশ্বে তৈরি পোশাকের রপ্তানির শীর্ষ স্থানে রয়েছে চীন। ২০১৯ সালে চীনের রপ্তানি ৩০ দশমিক ৮০ শতাংশ ছিল। গত বছর তা বেড়ে হয় ৩১ দশমিক ৬০ শতাংশ।

পোশাক রপ্তানির হিসেবে বিশ্ব বাজারে চীন এবং ইউরোপীয় ইউনিয়নের পর তৃতীয় বৃহত্তম রফতানিকারকের জায়গায় আছে ভিয়েতনাম। পোশাক রফতানির এই তালিকায় বাংলাদেশ চতুর্থ স্থানে আছে বলে ডব্লিউটিওর প্রতিবেদনে জানানো হয়েছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক রফতানির পরিসংখ্যানকে যদি দেশভিত্তিক না ধরা হয়, তাহলে তৈরি পোশাকের বৃহত্তম রফতানিকারকের হিসেবে ভিয়েতনাম দ্বিতীয় এবং বাংলাদেশ তৃতীয়।

অন্যদিকে, বিশ্ব বাজারে তৈরি পোশাকের রপ্তানি বৃদ্ধির মাধ্যমে ভারতকে পেছনে ফেলে পঞ্চম শীর্ষ রপ্তানিকারক দেশের স্থানে উঠেছে এসেছে তুরস্ক। এর ফলে ষষ্ঠ স্থানে নেমে গেছে ভারত। গত বছর ভারতের তৈরি পোশাকের রপ্তানি কমেছে প্রায় ২৫ শতাংশ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা