বাণিজ্য

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ৪৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে একক দেশ হিসেবে তৈরি পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্র। করোনায় দেশটি নাকাল। সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত সেখানেই। সেই রেশ এখনও পুরোপুরি কাটেনি। তার ওপর ওমিক্রনের সংক্রমণ বাড়ছে প্রায় প্রতিদিন। এর মধ্যেই দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধরনের উল্লম্ম্ফন হয়েছে। গত ডিসেম্বরে আগের বছরের একই মাসের চেয়ে রপ্তানি বেড়েছে ৫৩ শতাংশ। আর চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সবমিলিয়ে রপ্তানি বেশি হয়েছে ৪৬ শতাংশ। পাশাপাশি ইউরোপ ও কানাডার বাজারে ২৪ শতাংশ রফতানি প্রবৃদ্ধি হয়েছে। এছাড়াও নন-ট্রেডিশনাল মার্কেটে রফতানি প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ২৪ দশমিক ২৬ শতাংশ।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সারাবিশ্বে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি হয়েছে ১ হাজার ৯৯০ কোটি ৭ লাখ ডলারের, যা আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ৫৫৪ কোটি ৫৫ লাখ ৭ হাজার ডলার। সেই হিসাবে ছয় মাসে রফতানি প্রবৃদ্ধি বেড়েছে ২৮ শতাংশ।

জুলাই-ডিসেম্বর সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানি হয়েছে ৪২৩ কোটি ১৬ লাখ ৫ হাজার ডলারের, যা আগের বছরের একই সময়ে ছিল ২৯০ কোটি ৮ হাজার ডলার। অর্থাৎ প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ৪৫ দশমিক ৯১ শতাংশ।

ওভেন খাতে যুক্তরাষ্ট্রে রফতানি হয়েছে ২৬৮ কোটি ২১ লাখ ৭ হাজার ডলারের পোশাক, যা আগের বছর ছিল ১৯১ কোটি ৬১ লাখ ৯ হাজার ডলার। অর্থাৎ ওভেন খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩০ দশমিক ৬৯ শতাংশ। নিটওয়্যার খাতে ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে রফতানি হয়েছে ১৫৪ কোটি ৬০ লাখ ৭ হাজার ডলারের পোশাক, যা আগের বছর ছিল ৯৮ কোটি ৩৮ লাখ ৯ হাজার ডলার।

যুক্তরাষ্ট্রের পর ইউরোপের বিভিন্ন দেশে ১ হাজার ২০০ কোটি ৭১ লাখ ১ হাজার ডলারের পোশাক রফতানি হয়েছে, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৯৬৯ কোটি ৬৫ লাখ ২ ডলার। অর্থাৎ ৮৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

কানাডার বাজারে ছয় মাসে পোশাক রফতানি হয়েছে ৬০ কোটি ২৮ লাখ ২ হাজার ডলারের, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৮কোটি ৭০ লাখ ২ হাজার ডলার। অর্থাৎ ২৩ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে।

২০২১ সালের প্রথম ছয় মাসে নন-ট্রেডিং মার্কেটে বাংলাদেশের পণ্য রফতানি হয়েছে ৩০৫ কোটি ৯১ লাখ ২ হাজার ডলারের, যা আগের বছরের একই সময়ে ছিল ২৪৬ কোটি ১৯ লাখ ৪ হাজার ডলার। অর্থাৎ আগের বছরের চেয়ে প্রবৃদ্ধি বেড়েছে ২৪ দশমিক ২৬ শতাংশ।

সার্বিক বিষয়ে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল ঢাকা পোস্টকে বলেন, ডাটা অনুযায়ী প্রধান বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রফতানির ঘুরে দাঁড়ানোর চিত্র ফুটে উঠেছে। এটা হয়েছে করোনার সময়ে পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্তের ফলে।

তিনি বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি প্রায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউরোপ ও কানাডার বাজারে রফতানি প্রবৃদ্ধি যথাক্রমে ২৩ দশমিক ৮৩ শতাংশ ও ২৩ দশমিক ৭৮ শতাংশ। স্পেন, পোল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সসহ ইউরোপের প্রায় সব দেশে রফতানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এ সময়ে অপ্রচলিত বাজারেও রফতানি বেড়েছে ২৪ দশমিক ২৬ শতাংশ। সামগ্রিকভাবে ২০২১-২২ অর্থবছরের প্রথমার্ধে পোশাকের মোট রফতানি ২৮ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা