বাণিজ্য

৬ টাকা ভ্যাট দিয়ে লাখ টাকা জিতলেন ইমাম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিটফোর্ড এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ইমাম উদ্দিন। তিনি নাশতা খেয়ে মাত্র ৬ টাকা ভ্যাট দিয়ে লাখপতি হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ১ লাখ টাকার চেক ইমাম উদ্দিনের হাতে তুলে দেন।

জানা গেছে, গত ২০ জুন সকালে ইমাম উদ্দিন তার দোকানে যাওয়ার আগে পরান ঢাকার চকবাজারের আমানিয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় নাশতা করেন। বিল বাবদ ৮৫ টাকা পরিশোধ করেন। এর মধ্যে ৭৯ টাকা নাশতার বিল এবং বাকি ৫ টাকা ৯৩ পয়সা বা ৬ টাকা ভ্যাট। পরে ৫ জুলাই অনুষ্ঠিত ভ্যাটের লটারিতে ইমাম উদ্দিন প্রথম বিজয়ী হন। প্রথম পুরস্কার হিসেবে জিতেছেন এক লাখ টাকা।

গত জানুয়ারি থেকে প্রতি মাসে ১০১ ভ্যাটদাতাকে এই ধরনের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রথম বিজয়ী ১ লাখ টাকা, দ্বিতীয় বিজয়ী ৫০ হাজার টাকা এবং তৃতীয় বিজয়ী ৫ জন পান ২৫ হাজার টাকা করে। বাকি ৯৪ জনের পুরস্কারের পরিমাণ ১০ হাজার টাকা। ইএফডি মেশিনের মাধ্যমে বেচাকেনাকে উৎসাহিত করতে এনবিআর ভ্যাট বিভাগ এ লটারির আয়োজন করছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এসএম হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারই ভ্যাটের পুরস্কার বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কারের দাবিদার কাউকে পাওয়া গেল। গত জানুয়ারি মাস থেকে ভ্যাটের লটারিতে এর আগে কেউ প্রথম পুরস্কারের দাবি নিয়ে আসেনি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা