রাজধানীর বাজার -ফাইল ছবি
বাণিজ্য

বাজারে ঢিলেঢালা স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদক: অন্যান্য দিনের মতোই রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের চলাচল দেখা গেছে। বিক্রেতারাও আগের মতোই পাশাপাশি বসে পণ্য বিক্রি করছেন।

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হয়েছে এক সপ্তাহের কঠোর লকডাউন তথা শাটডাউন। এ সময়ে বন্ধ রাখা হয়েছে বেশির ভাগ সরকারি-বেসরকারি দপ্তর। সড়কে অপ্রয়োজনীয় চলাচল ও স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে রাজধানীর বাজারের চিত্রটা উল্টো।

স্বাভাবিক দিনের মতোই ক্রেতাদের চলাচল দেখা গেছে। বিক্রেতারাও আগের মতোই পাশাপাশি বসে পণ্য বিক্রি করছেন। শাটডাউনের প্রথম দিন রাজধানীর বেশ কিছু কাঁচাবাজার ঘুরে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা যায়নি।

সকাল সাতটার পর গোড়ান বাগানবাড়ি বাজার, গোড়ান টেম্পো স্ট্যান্ড বাজার, গোড়ান বাজার, খিলগাঁও বাজার, বাসাবো বউবাজার, মালিবাগ কাঁচাবাজার, পশ্চিম রাজাবাজার ঘুরে দেখা যায়, পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

আটটা বা তারপরই ক্রেতাদের আনাগোনা বেশি হবে বলে জানান গোড়ান বাগানবাড়ি বাজারের বিক্রেতা রহমত উল্লাহ। প্রতিদিনই রাস্তার দুই পাশে বসে এই বাজার। আগে যেমনভাবে বিক্রেতারা সবজি, মাছ নিয়ে বসতেন, বৃহস্পতিবারও ঠিক তেমনভাবেই বসেছেন।

শাটডাউনের বিধিনিষেধে বলা হয়, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন, বাজার কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।

বাজার উন্মুক্ত স্থানের কথা বলা হলেও ঠিকই আগের নির্ধারিত স্থানে খোলা হয়েছে গোড়ান বাজার, খিলগাঁও বাজার, মালিবাগ বাজার, পশ্চিম রাজাবাজার।

নিউ মার্কেটের প্রায় সব দোকান বন্ধ থাকলেও ভেতরে কাঁচাবাজার খোলা। ক্রেতা সমাগম কম। যারা আসছেন তারা স্বাস্থ্যবিধি মানলেও বিক্রেতাদের মধ্যে দেখা যায়নি সেটি।

হাতিরপুল বাজারের শাহজালাল স্টোরের স্বত্বাধিকারী শাহ পরান বলেন, ‘বাজার কর্তৃপক্ষ থেকে দোকান না খোলার বিষয়ে বলা হয়েছে। তবে যেহেতু খিলগাঁও বাজারের ভেতরে, তাই বাজারের প্রবেশপথ খোলা থাকবে। তবে কিছু প্রয়োজন হলে দেয়া যাবে।’

একই বাজারের সাইফুল জানান, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বাজার কর্তৃপক্ষ থেকে কিছু বলা হয়নি। শুধু বলেছে, দোকান খোলা যাবে না। গত কয়েক দিন রাত আটটার পর দোকান খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। তবে কিছু টাকা দিলে দোকান খোলা রাখা যেত বলে অভিযোগ পাওয়া গেছে।

কাপ্তান বাজারের রাশিদুল বলেন, ‘এখানেই প্রতিদিন মাছ বিক্রি করি। খোলা জায়গায় বলা হলেও আমাদের এ বিষয়ে কিছু বলা হয়নি।’

সকালে সাড়ে সাতটায় ক্রেতাদের উপস্থিতিও ছিল না বললেই চলে। গোড়ান বাগানবাড়ি বাজার রাস্তার দুই পাশে বসলেও সেখানে ক্রেতা ছিল খুবই সামান্য। যারা সকালে হাঁটেন তারাই এখানে বাজার করেন। আর বাজারে ক্রেতাসমাগম হয় আটটার পর।

আগের মতোই বসেছেন। কিন্তু সরকারের নির্দেশনায় এতট ঘনভাবে বসতে নিষেধ আছে জানানোর পর নাজমুল বলেন, ‘আগে যেভাবে বসতাম, এখনও সেভাবেই বসেছি। কীভাবে বসতে হবে, তা তো কেউ বলেনি।’

মুখে মাস্ক নেই কেন, বলতেই পকেট থেকে মাস্ক বের করে মুখে লাগালেন। বললেন, ‘আছে তো।’

এমন অবস্থা ছিল বেশির ভাগ বিক্রেতার। এ ছাড়া রাস্তার পাশে ভ্যানে যেসব সবজি বা মাছ বিক্রেতা দেখা গেছে, বেশির ভাগ বিক্রেতার মুখে মাস্ক ছিল না। এমনকি ভ্যানের সামনে যে কয়জন ক্রেতা ছিল, তাদের ক্ষেত্রেও পারস্পরিক দূরত্ব মানতে দেখা যায়নি।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে ৭ দিনের বিধিনিষেধ আরোপ করেছে সরকার, যা পরিচিতি পেয়েছে শাটডাউন হিসেবে। মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করেছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের কর্মসূচি ঘোষণা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে সরকার। আগামী...

মন্ত্রিসভায় যুক্ত হবে নতুন দুই সদস্য, কাল হতে পারে প্রজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন...

আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ইশরাক

চব্বিশের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পর...

প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচে

দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে...

রাষ্ট্রপতি নির্বাচন হবে যেভাবে

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা