বাণিজ্য

সপ্তাহে চারদিন চলবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ প্রতিরোধে শাটডাউন নামে পরিচিতি পাওয়া কঠোর বিধিনিষেধে ব্যাংকে লেনদেন চলবে সাড়ে তিন ঘণ্টা। আর সাপ্তাহিক ছুটি দুইদিন থেকে বাড়িয়ে তিনদিন করা হয়েছে। ফলে শুক্র থেকে রোববার ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।

বুধবার (৩০ জুন) এক ঘোষণায় এ কথা জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন চলবে। তবে ব্যাংক খোলা থাকবে তিনটা পর্যন্ত। বাকি দেড় ঘণ্টা ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে। আগামী সোমবার থেকে এ সময়সীমা কার্যকর হচ্ছে। ১ জুলাই ব্যাংক খোলা থাকলেও জুন ক্লোজিংয়ের জন্য কোনো গ্রাহক লেনদেন করতে পারবেন না।

২০২০ সালের মার্চে দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর ৬৬ দিনের সাধারণ ছুটি এবং গত ৫ এপ্রিল থেকে লকডাউনেও ব্যাংক চালু ছিলো।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পারস্য উপসাগর অবরুদ্ধের হুঁশিয়ারি ইরানের

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের হামলা চা...

৪৮ ঘন্টার মধ্যেই প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্...

কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: মির্জা ফখরুল

দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও...

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা