বাণিজ্য

১০ মে শেয়ারবাজার চালু করতে চায় ডিএসই

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১০ মে শেয়ারবাজারের লেনদেন চালু করতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। অবশ্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির আপত্তি না থাকলেই ডিএসই তাদের কার্যক্রম শুরু করবে। এ তথ্য জানিয়েছেন ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন।

তবে এ সময়ের মধ্যে করোনাভাইরাস প্রাদুর্ভাব বাড়লে সিদ্ধান্ত থেকে পিছিয়েও যেতে পারেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশের প্রধান স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদ ভার্চুয়াল সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই লেনদেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নিলেও দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক মামুন রশীদ বলেন, 'শেয়ারবাজারের লেনদেন চালু করতে হলে সব ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা দিনে অন্তত চার ঘণ্টা খোলা থাকতে হবে। ব্যাংকিং চেক ও অনলাইন লেনদেন ক্লিয়ারিংয়ের জন্য ক্লিয়ারিং ডিপার্টমেন্ট পুরোপুরি কার্যকর থাকা অত্যাবশ্যক। তাছাড়া সেন্ট্রাল ডিপোজিটরি প্রতিষ্ঠান সিডিবিএল ও নিয়ন্ত্রক সংস্থার সার্ভিল্যান্স বিভাগও চালু থাকতে হবে। এসব শর্ত পূরণ হলে এবং ডিএসই লেনদেন চালুর সিদ্ধান্ত নিলে সিএসই'ও একই সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান বলেন, লেনদেন চালুর ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে। কেননা এখানকার বাজার এখনো পুরোপুরি অটোমেটেড নয়। তাছাড়া করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত জরুরি সেবার মধ্যে শেয়ারবাজারের লেনদেন পড়ে না। ফলে কমিশন এ বিষয়ে কী সিদ্ধান্ত দেবে তা এখনই বলা সম্ভব নয়।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। জরুরি সেবার বাইরে অন্য সব খাত এ সাধারণ ছুটির আওতায় রয়েছে। এরই মধ্যে তিন দফা সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে, যা চলবে আগামী ৫ মে পর্যন্ত। তবে এরপর ছুটির মেয়াদ আরও বাড়ানো হবে কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয় নি।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা