বাণিজ্য

পহেলা মে থেকে মার্কেট ও দোকান খুলতে চায় মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির সময় দোকানপাট, বিপণি বিতান ও শপিং মল বন্ধ রেখেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

তবে আগামী পহেলা মে থেকে পাইকারি, ক্ষুদ্র, খুচরা মার্কেট ও দোকানসমূহ খুলতে আগ্রহী তারা। আর এজন্য ২৭ এপ্রিল সোমবার অনুমতি চেয়ে বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে সমিতি।

সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এবং মহাসচিব মো. জহিরুল হক ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, গত মার্চ মাস থেকে সমগ্র বাংলাদেশের সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে সরকার কর্তৃক ছুটি ঘোষণা করা হলে আমরা সে অনুযায়ী বন্ধ রেখেছি। তবে এ অবস্থায় প্রধানমন্ত্রীর ১ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের সুবিধা ক্ষুদ্র, খুচরা ও পাইকারি দোকানিদের পাওয়ার কোনো সুযোগ নেই।

এদিকে দোকান-পাট বন্ধ থাকায় ক্ষুদ্র, খুচরা ও পাইকারি দোকানদারদের আয় রোজগারের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে এসব ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা অর্ধাহারে অনাহারে অতিকষ্টে দিনযাপন করছেন। তারা পথে বসার উপক্রম হয়েছে। আপনি জানেন ইতোমধ্যে পহেলা বৈশাখে মার্কেট ও দোকানসমূহ বন্ধ থাকার কারণে আমাদের ৬ থেকে ৭ হাজার কোটি টাকার পুঁজি নষ্ট হয়েছে।

চিঠিতে বলা হয়, সেই সঙ্গে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষ্যে ২০ থেকে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয় তাও বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তা সত্ত্বেও বর্তমান করোনাভাইরাস মহামারির কারণে পাইকারি, ক্ষুদ্র, খুচরা মার্কেট ও দোকানসমূহ দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং জীবন রক্ষার্থে বন্ধ রাখার মানসিক প্রস্তুতি আমাদের ছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে, গত ২৫ মার্চ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উদ্যোগে দেশের শীর্ষ ব্যবসায়ীদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গার্মেন্টস ও বৃহৎ শিল্পসমূহ খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

সে অনুযায়ী গত ২৬ এপ্রিল থেকে গার্মেন্টসসমূহ খুলতে শুরু করেছে। শ্রমিকরাও দলে দলে আসতে শুরু করেছে। সেই সঙ্গে নরসিংদী জেলা প্রশাসক, জেলা চেম্বার ও বণিক সমিতির সঙ্গে আলোচনা সাপেক্ষে দেশের বৃহত্তর পাইকারি মার্কেট নরসিংদীর বাবুর হাট খুলে দেয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় আমাদের ক্ষুদ্র, খুচরা ও পাইকারি মার্কেট ও দোকানসমূহ আগামী পহেলা মে থেকে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে খোলা রেখে আমাদের এ সব ব্যবসায়ীদের বিনিয়োগ বাঁচিয়ে রাখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

ছাত্রশিবির থেকে সাদিক কায়েমের বিদায় 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যা...

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল প...

ভয়াবহ বন্যা: ৭ জেলা বিপর্যস্ত, প্রাণহানি ৫৪ 

টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়...

৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, চট্টগ্রামে উন্নতির পূর্বাভাস 

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ৯ জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। রোব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা