বাণিজ্য

সীমিত পরিসরে আজ খুলছে পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক:

দেশের পোশাক কারখানা সীমিত পরিসরে চালু করার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ।

২৫ এপ্রিল শনিবার বিজিএমইএর ওয়েবসাইটে সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়েছে, অর্থনীতির চাকা সচল রাখার জন্য সামগ্রিক বিবেচনায় বিজিএমইএ আপনাকে জোনভিত্তিক, সীমিত পরিসরে কারখানা খোলার পরামর্শ দেবে সরাসরি। তবে এর আগে শ্রমিকদের ঢাকায় না আনার জন্যও সদস্যগণকে পরামর্শ দেয়া হলো। বার্তায় বিজিএমইএ সদস্যদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলা হয়েছে, সেইসব কর্মীদের নিয়ে কারখানা চালু করুন, যারা কারখানার নিকটবর্তী স্থানে বসবাস করেন।

সেইসঙ্গে মানবিক কারণে শ্রমিকদের ছাঁটাই না করার জন্য সদস্যদের অনুরোধ করা হয়েছে। অনুপস্থিত শ্রমিককে এপ্রিল মাসের বেতন পৌঁছে দেয়া হবে বলে জানানো হয়েছে ওই বার্তায়। এতে বলা হয়, পরামর্শ অনুযায়ী কারখানা খোলার তারিখ ও প্রটোকল দৃঢ়তার সঙ্গে প্রতিপালন করার অনুরোধ করছি।

সদস্যদের উদ্দেশ্যে বিজিএমইর নির্বাহী কমিটির পক্ষ থেকে ওই বার্তায় বলা হয়, যে কোনো পরিস্থিতিতে শ্রমিকরা কারও সমর্থন ছাড়াই নিয়মবহির্ভূতভাবে ঢাকায় চলে এলে সংগঠন থেকে সদস্যদের সহযোগিতা দেয়া সম্ভব হবে না।

এর আগে গতকাল বিজিএমইএর এক নির্দেশনায় জানানো হয়, অর্থনীতি‌কে চলমান রাখতে সার্বিক পরিস্থিত বিবেচনায় পোশাক কারখানা খোলা রাখার নির্দেশনা দে‌বে বিজিএমইএ। সেই নির্দেশনা না পাওয়া পর্যন্ত যেসব শ্রমিক গ্রামে আছে, তাদের ঢাকায় আসতে না বলার জন্য অনুরোধ করা হলো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে সৌ‌দি‌কে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির...

ভোলাজুড়ে শতাধিক পূজামণ্ডপে নিরাপত্তায় কোস্ট গার্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলায় ১১৮টিসহ উপকূলীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা