বাণিজ্য

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে খুলবে কারখানা: বিজিএমইএ

বিজনেস রিপোর্টার:

পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের পোশাক কারখানা চালু হবে বলে জানিয়েছে বিজিএমইএ।

গতকাল বৃহস্পতিবার রাতে বিজিএমইএর সচিব মোহাম্মদ আবদুর রাজ্জাকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিজিএমইএ এর সদস্যভুক্ত কারখানাগুলো খোলা রাখার বিষয়ে সোস্যাল মিডিয়াতে বিভিন্ন তথ্য প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে বিজিএমইএ এর অবস্থান অত্যন্ত স্পষ্ট। কারখানা চালু করার আগে আমাদের নিজেদের সুস্থ ও নিরাপদ রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি সার্বিকভাবে মহামারি করোনা পরিস্থিতির উন্নতি হয়, তাহলে সঠিক সময়ে কারখানা খুলে দেয়া হবে। এ মুহূর্তে আমাদের প্রথম ও একমাত্র অগ্রাধিকার হচ্ছে আমাদের শ্রমিক ভাইবোনদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত রাখা।

এর আগে ১৫ এপ্রিল সড়ক পরিবহন কর্পোরেশনের কাছে বাস চেয়ে একটি চিঠি পাঠায় বিজিএমইএ। ওই চিঠিতে বলা হয়, ২৬ এপ্রিল থেকে শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে যাদের জরুরি রফতানি আদেশ রয়েছে তাদের কারখানা চালু করতে সম্মতি রয়েছে।

চিঠিতে শ্রমিকদের কাজে যোগদানের জন্য বাস বরাদ্দের বিষয়ে আবেদন জানানো হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা