বাণিজ্য

সাভারের অনেক পোশাক কারখানা চালু

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতির মধ্যেই সাভার ও আশুলিয়ার আজ থেকে চালু করা হয়েছে অনেক পোশাক কারখানা। করোনা সংক্রমণ ঠেকাতে কর্মীদের মাঝে নিরাপদ দূরুত্ব বজায় রেখে কাজ করানো হচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে একাধিক শিফটের ব্যবস্থা করা হয়েছে।

এর বিপরীত চিত্রও দেখা গেছে। কোন কোন কারখানায় সামাজিক দূরত্ব নিশ্চিত না করে শুধু মাস্ক ব্যবহার ও হাত ধোয়ার ব্যবস্থা করেই শ্রমিকদের কাজে যোগ দেওয়ানোরও অভিযোগ উঠেছে। অনেক কারখানার বিরুদ্ধে। সাভার, আশুলিয়ার বিভিন্ন কারখানা ঘুরে এসব জানা গেছে।

করোনা বিস্তার ঠেকাতে ২৫ এপ্রিল পর্যন্ত সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানার বন্ধ করে রাখা হয়। গতকাল কারখানা কর্তৃপক্ষ মোবাইল ফোন এবং ক্ষুদে বার্তার মাধ্যমে শ্রমিকদের কাজে যোগাযোগ করে কাজে যোগ দিতে বলে।

কোন কোন কারখানায় সকালে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করে শ্রমিকদের কারখানার ভেতরে ঢোকানো হয়। পরে হাত ধোয়া ও মাস্কের ব্যবস্থাও করে কর্তৃপক্ষ। এছাড়াও জীবাণুনাশক স্প্রে করা হয় কারখানার ভেতরে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা