বাণিজ্য

গরুনিয়ে বিপাকে খামারিরা 

বাণিজ্য ডেস্ক : করোনা সংক্রমণের মধ্যে বাগেরহাটে বড় বড় গরু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। আসন্ন কোরবানির হাটে ন্যায্যমূল্য পাবেন কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা। তবে প্রাণিসম্পদ বিভাগ বলছে, খামারিদের শঙ্কিত হওয়ার কিছু নেই।

বাগেরহাটের ফকিরহাট কলকলিয়া গ্রামের খামারি শুকদেব মজুমদার। নিজের গাভির বাচ্চা কালুরাজের ওজন তিন বছরে পৌঁছেছে ১২০০ কেজিতে। গত বছর কোরবানির হাটে বিক্রি করতে পারেননি কালুরাজকে। তাই তার হতাশা কাটছে না এবারও।

কালুরাজের খাবারে প্রতিদিন তার খরচ হয় ১২০০ থেকে ১৩০০ টাকা। দেশীয় ফলমূল আর ঘাস-কুড়ো খাইয়ে এটাকে বড় করছেন পরিবারের সবাই মিলে। এলাকার মধ্যে সব থেকে বড় গরু কালুরাজকে দেখতে স্থানীয়দের ভিড় লেগেই থাকে।

শুধু কালুরাজকে নিয়ে নয়, এমন হতাশায় আছেন হিমালয়কে নিয়ে পার্শ্ববর্তী কাকুড়ী এলাকার নাজমুল মোল্লা এবং বাদশাকে নিয়ে মিঠুন রায়। এসব বড় গরুর ন্যায্যমূল্য পেতে সরকারি সহায়তা চান সবাই।

কালুরাজের সুবিধা-অসুবিধায় চিকিৎসা দেন পশু চিকিৎসক সুভাষ সাখারি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান বলেন, গরু বিক্রি নিয়ে শঙ্কা প্রকাশের কিছু নেই। সবাই মিলে চেষ্টা চলছে যাতে খামারিরা ন্যায্যমূল্য পান।

জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, গোটা বাগেরহাট জেলায় কোরবানির জন্য ২৫ হাজার ৮৩১টি গরু এবং ১১ হাজার ১৫৪টি ছাগল ও ভেড়া প্রস্তুত রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা