বাণিজ্য

পুঁজিবাজারে বড় পতন

নিজস্ব প্রতিবেদক: বড় পতন দিয়ে সপ্তাহ শুরু করলো পুঁজিবাজার। সপ্তাহের প্রথম দিনই সূচকের পতন হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক হারিয়েছে ৯০ পয়েন্ট।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকও ২২৪ পয়েন্ট কমেছে।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই এবং সিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। একই সাথে কমেছে লেনদেন।

এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৯০ দশমিক ৭ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক কমেছে ৩৭ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক কমেছে ২০ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৫৫ লাখ ৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৭২ কোটি ৮১ লাখ ৯৬ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ২৬৪টির, আর অপরিবর্তিত ছিল ৫২টি কোম্পানির শেয়ারের দাম।

পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ২২৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ১৪টির, আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

হঠাৎ বড় পতনের কারণ হিসেবে বাজার সংশ্লিষ্টদের ধারনা করছেন, আগামী ১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। আবার ১২ ও ১৩ এপ্রিল দেশে চলমান বিধিনিষেধ বলবত থাকবে। এছাড়া ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করা ইস্যুতে বাজারে পতন হয়েছে।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা