বাণিজ্য

‘করোনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বীমা কমিশন এজেন্টরা’

নিজস্ব প্রতিবেদক: এস এম নুরুজ্জামান। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন বীমা খাতে কর্মরত এই কর্মকর্তা চলমান করোনা পরিস্থিতি ও লকডাউনে চিন্তিত ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট বা আর্থিক সহযোগীদের নিয়ে। তিনি মনে করেন, এ সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা মূলত কমিশনে কাজ করেন। এ জন্য তাদের সরকারি প্রণোদনা দিতে হবে।

শনিবার (১১ এপ্রিল) সাননিউজের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই সময়টা বেশ খারাপ। আমরা কমিশন এজেন্টদের জন্য সরকারের কাছে প্রণোদনা চাই। একই সঙ্গে কোম্পানিগুলো এই সময়ে এজেন্টদের অগ্রিম টাকা দিয়ে চালিয়ে নিতে পারে। পরে ব্যবসা হলে কেটে নেবে। সরকার প্রণোদনা না দিলেও ঋণ দিতে পারে।

লকডাউনের কারণে কমিশন এজেন্টরা নতুন গ্রাহক তৈরি বা প্রিমিয়াম সংগ্রহ করতে না পারায় তারা ক্ষতির মুখে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

কমপ্লিট লকডাউন হলে বীমা শিল্প অনেক বড় ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন এই কর্মকর্তা। বলেন, সরকারের এক সপ্তাহের বিধিনিষেধের মধ্যে আমরা ১০টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অফিস করেছি। এখন কমপ্লিট লকডাউন হলে অবশ্যই বড় ক্ষতি হবে।

সাননিউজ/আরএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা