বাণিজ্য

পুঁজিবাজারে মূলধন বেড়েছে ২২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সপ্তাহগুলোতে নানা আতঙ্কে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়লেও সদ্য সমাপ্ত সপ্তাহে বেশ ইতিবাচক লেনদেন হতে দেখা গেছে। এরফলও মিলেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক মাত্র তিন কার্যদিবসে বেড়েছে প্রায় আড়াইশ পয়েন্ট। একই সাথে বাজার মূলধন বেড়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক থাকলেও লেনদেন করতে দেখা গেছে। লকডাউনের প্রথম দিন অর্থাৎ ৫ এপ্রিল ডিএসই’র সূচক বাড়ে ৮৮ পয়েন্ট। পরের দিন ৬ এপ্রিল বাড়ে ১০৩ পয়েন্ট। পরের দিন ৭ এপ্রিল ৫৫ পয়েন্ট বেড়ে সূচক দাঁড়ায় ৫ হাজার ৩৩৭ পয়েন্টে। শেষ কার্যদিবসে সূচক অবশ্য কিছুটা কেমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, শুধু প্রধান মূল্যসূচক নয়; বড় উত্থান হয়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকেরও।

আগের দিনের তুলনায় সূচকটি ২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১ পয়েন্টে উঠে এসেছে। লকডাউনের প্রথম দুইদিনে এই সূচকটি বাড়ে ৮৬ পয়েন্ট। এ হিসেবে তিনদিনে সূচকটি বাড়ল ১০৮ পয়েন্ট।

ডিএসইর অপর সূচক ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচকের বড় উত্থানের পাশাপাশি লকডাউনের তৃতীয় দিনে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। দিনের লেনদেন শেষে ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। আর ১০২টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বৃদ্ধি এবং সূচকের উল্লম্ফনের পাশাপাশি লেনদেনেও ভালো গতি দেখা দিয়েছে। মাত্র দুই ঘণ্টাতেই ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮২ কোটি ৫২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫০৮ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৭ লাখ টাকা।

বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ায় দিনের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৬৫ হাজার ১২৬ কোটি টাকা। যা আগের কার্যদিবসের লেনদেন শেষে ছিল ৪ লাখ ৬১ হাজার ৫৭ কোটি টাকা। অর্থাৎ লকডাউনের তৃতীয় দিনে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৬৯ কোটি টাকা।

আগের দুইদিনে বাজার মূলধন বাড়ে ১৭ হাজার ৭১২ কোটি টাকা। অর্থাৎ লকডাউনের তিনদিনে ডিএসইর বাজার মূলধন বাড়ল ২১ হাজার ৭৮১ কোটি টাকা। বাজার মূলধন বাড়ার অর্থ হলো তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৩ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৫ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২১৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা