বাণিজ্য

পুঁজিবাজারে বড় পতন

নিজস্ব প্রতিবেদক: ৬৬ কোম্পানির ফ্লোর প্রাউজ তুলে নেয়ার দিন বড় পতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতন হয়েছে। প্রধান মূল্য সূচক কমেছে ৮২ পয়েন্ট। শুধু তাই নয়; লেনদেন কমেছে টাকার অংকেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল বুধবার তালিকাভুক্ত ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস (দরপতনের সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করে নেয়। যা আজ থেকে কার্যকর হয়েছে। এর কারণে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে ধারনা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিএসইসির ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নেয়নি বিনিয়োগকারীরা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আজ ডিএসইতে ৪৭৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন থেকে লেনদেন কম হয়েছে ১০৬ কোটি ৬৪ লাখ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৫৮২ কোটি ৫২ লাখ টাকা।

ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৫৪ পয়েন্টে। শরীয়াহ সূচক কমেছে ২০ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে মোট ৩৪৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, দর কমেছে ২৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২০৩ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ২৩১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, দর কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা