বাণিজ্য

বিশ্ব-অর্থনীতি বিপদে না পড়লে আমরাও নিরাপদ: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশ্ব-অর্থনীতি বিপদে না পড়লে আমরাও পড়ব না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, করোনার দ্বিতীয় ধাক্কায় দেশের অর্থনীতি সামলে উঠতে পারবে। এর প্রভাবে অর্থনীতি কোনো চাপে পড়বে না।

বুধবার অর্থনৈতিক বিষয়ক ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় করোনা পরিস্থিতি, বিশ্বব্যাংকের প্রতিবেদন, প্রণোদনা প্যাকেজসহ নানা বিষয়ে কথা বলেন অর্থমন্ত্রী।

মুস্তফা কামাল মনে করেন বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক যে আভাস দিয়েছে, সেটা অনেকটাই অনুমাননির্ভর। এর কারণ ব্যাখা করে তিনি বলেন, তারা যেসব তথ্য–উপাত্ত দিয়ে প্রতিবেদন তৈরি করে, সেগুলো অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে মিল থাকে না। এ জন্য তাদের হিসাবের সঙ্গে আমাদের ব্যবধান থাকে।

তিনি আরও বলেন, আমরা জিডিপির হিসাব করি বছরে একবার। আর বিশ্বব্যাংক করে প্রতি তিন মাস অন্তর। আমি মনে করি, এই পার্থক্য সাময়িক। চূড়ান্ত হিসাবে ব্যবধান আরও কমে আসবে।

বুধবার বিশ্বব্যাংকের প্রকাশিত ‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস-২০২১: সাউথ এশিয়া ভ্যাকসিনেটস’ শীর্ষক প্রতিবেদনে চলতি অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদনের–জিডিপি হার ৩ দশমিক ৬ শতাংশ এবং আগামী অর্থবছরে ৫ দশমিক ১ শতাংশ হতে পারে বলে পূর্ভাবাস দেয়া হয়েছে। এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে এসব কথা বলেন অর্থমন্ত্রী ।

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে অর্থনীতি কোনো চাপে পড়বে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, অর্থনীতি নিয়ন্ত্রণে থাকলে কোনো চাপ আসবে না। করোনা প্রতিরোধে আমাদের সরকার যেসব পদক্ষেপ নিয়েছে আশা করছি, নিয়ন্ত্রণে থাকবে। ফলে কোনো সমস্যা হবে না।

মুস্তফা কামাল বলেন, বিশ্ব অর্থনীতি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। আমাদের ক্রেতারা যদি করোনার কারণে অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়, তা হলে বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে। অচিরেই করোনা নিয়ন্ত্রণে আসবে। আশা করছি, কোনা সমস্যা হবে না।

অর্থমন্ত্রী জানান, অর্থনীতির দুটি উৎস। একটি হচ্ছে অভ্যন্তরীণ এবং অপরটি আন্তর্জাতিক। অভ্যন্তরীণ অর্থনীতি আমাদের নিয়ন্ত্রণে থাকলেও বিশ্ব-অর্থনীতি নিয়ন্ত্রণে নয়। তবে করোনার দ্বিতীয় ঢেউ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে এর প্রভাব সারা বিশ্বেই পড়বে।

তবে অর্থমন্ত্রীর প্রত্যাশা, করোনা দীর্ঘস্থায়ী হবে না। কারণ ব্যাখা করে বলেন, প্রত্যেক দেশে টিকা দেয়া শরু হয়েছে। এই কার্যক্রম শেষ হলে করোনার সংক্রমণ কমে আসবে। যেসব দেশে টিকা দেয়া হয়েছে, সেখানে করোনা কমেছে বলে জানান তিনি।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা