পুঁজিবাজারে ব্যাপক পতন
বাণিজ্য

পুঁজিবাজারে ব্যাপক পতন

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রভাব পড়েছে পুঁজিবাজারে। ভাইরাস প্রতিরোধে সরকারের চলমান নির্দেশনায় অনেকটা আতঙ্ক দেখা গেছে বিনিয়োগকারীদের মধ্যে। এ জন্য শেয়ার ছেড়ে দেয়ার প্রবণতা দেখা গেছে তাদের মধ্যে। ফলশ্রুতিতে বাজারে নেমে এসেছে পতন।

শব-ই-বরাতের একদিন বন্ধ শেষে বুধবার (৩১ মার্চ) উভয় বাজারে লেনদেন শুরু হয়। কিন্তু সূচকের ব্যাপক পতনে বিশেহারা বিনিয়োগকারীরা।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স কমেছে ৯৪ পয়েন্ট। ডিএসইতে টাকার অংকেও লেনদেনের পরিমাণ কমেছে। একই অবস্থা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এই বাজারে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৮৪ পয়েন্ট।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে টাকার পরিমাণে ৫৫৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে আজ ৭৪ কোটি ৪২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৭৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪২ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমেছে।

বুধবার ডিএসইতে মোট ৩৪৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১টির, দর কমেছে ২৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৮৪ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ২৮১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৯টির, দর কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির।

এদিকে বাজারের ব্যাপক পতনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিনিয়োগকারীদের মধ্যে। তারা বলছে, অব্যাহত পতনে পুঁজি হারিয়ে প্রতিদিনই কেউ না কেউ সর্বশান্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে বাজার এক সময় বিনিয়োগ সঙ্কটে ভুগবে।

সাননিউজ/আরএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা