বাণিজ্য

বিকাশে সেন্ড মানি ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা

নিজস্ব প্রতিবেদক : ৫০ হাজার টাকার বেশি সেন্ড মানির (টাকা পাঠানো) খরচ ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করেছে মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান ‘বিকাশ’। একই সঙ্গে গ্রাহকের ৫টি পছন্দের (এফএনএফ) নম্বরে ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ডমানি ফ্রি করেছে প্রতিষ্ঠানটি।

চলতি মাস থেকেই নতুন এ চার্জ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিকাশে নতুন ক্যাম্পেইন শুরু হয়েছে। এর আওতায় ৫ কোটি ১০ লাখ গ্রাহকের জন্য এখন ৫টি প্রিয় নম্বরে ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি ফ্রি রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এমএফএস লেনদেনের তথ্য বিশ্লেষণ করে আমরা দেখেছি প্রায় ৯০ শতাংশ গ্রাহকই প্রতি মাসে গড়ে তিন থেকে চারটি অ্যাকাউন্টে ১৫ থেকে ২০ হাজার টাকা পাঠিয়ে থাকেন। তাই গ্রাহককে এই ফ্রি সেবা দেওয়া হচ্ছে।

ডালিম জানান, বিকাশের মোট গ্রাহকের ২ থেকে ৩ শতাংশ ৫০ হাজার টাকার উপরে টাকা পাঠিয়ে থাকেন। তাদের টাকা পাঠানোর খরচ বেড়েছে। অর্থাৎ ৫০ হাজার টাকার উপরে লেনদেন করলে তাদের সেন্ড মানির চার্জ ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।

বিকাশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় পরিমাণ টাকা পাঠানোকে চার্জবিহীন করে গ্রাহকদের আর্থিক লেনদেনের মূল সেবাটিকে আরও সহজ ও স্বাছন্দ্যময় করেছে বিকাশ। দেশের প্রায় ৯ কোটির বেশি মানুষের হাতে মোবাইল ফোন থাকলেও ৬৯ শতাংশ ব্যবহার করেন ফিচার ফোন।

যারা ইউএসএসডি চ্যানেলই ব্যবহার করেন। *২৪৭# কিংবা বিকাশ অ্যাপ ব্যবহারকারী উভয় শ্রেণির গ্রাহকের জন্যই নতুন এই উদ্যোগে সেন্ড মানি ফ্রি সুবিধা পাবেন। ফলে গ্রাহকরা সেন্ড মানি করতে এজেন্ট বা অন্য কারো ওপর নির্ভরশীল হওয়ার চেয়ে নিজের অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে আরও উৎসাহিত হবেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা