বাণিজ্য

উত্থানে ফিরেছে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক : গত কার্যদিবস রোববার ব্যাপকভাবে দর হারালেও সোমবার (২২ মার্চ) উত্থানে ফিরেছে পুঁজিবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

বাজার বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

বিশ্লেষণে দেখা গেছে, দিনশেষে ডিএসই এক্স বা প্রধান মূল্য সূচক আগের দিনের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১২ পয়েন্টে। শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৫পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৮ টির, দর কমেছে ৫৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৮ টির।

ডিএসইতে ৬৯৩ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭৭ কোটি ২০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬১৫ কোটি ৯৭ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৭৭ পয়েন্টে।

সিএসইতে ২১৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২২টির দর বেড়েছে, কমেছে ৪৯টির আর ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সাননিউজ/আরএম/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা