বাণিজ্য

ইসলামী ব্যাংক-তিতাস গ্যাসের চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মধ্যে গ্যাস বিল প্রদান সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২১ মার্চ) উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি সই হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং তিতাসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী প্রকৌ. আলী ইকবাল মো. নূরুলাহ্'র উপস্থিতিতে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোশাররফ হোসাইন ও তিতাসের কোম্পানি সেক্রেটারি মো. ইয়াকুব খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, এক্সিকিউটিভভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুইঁয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. গোলাম মোস্তফা এবং তিতাসের ডাইরেক্টর ফাইন্যান্স মো. মনির হোসেন খান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহবুবুর রহমান এবং ম্যানেজার মো. হুমায়ুন কবির খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

চুক্তির ফলে ইসলামী ব্যাংকের গ্রাহকগণ শাখা, উপশাখা ও আই ব্যাংকিংয়ের (ইন্টারনেট ব্যাংকিং) মাধ্যমে তিতাসের বিল প্রদান করতে পারবেন।

সান নিউজ/আরএম/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা