বাণিজ্য

পুঁজিবাজারে পতন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণেও কমেছে লেনদেন।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, এদিন ডিএসই এক্স বা প্রধান মূল্য সূচক আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৬পয়েন্টে।

দিনভর লেনদেন হয়েছে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৫ টির, দর কমেছে ১৭২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৪ টির।

ডিএসইতে ৬২২ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬৭ কোটি ৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮০৯ কোটি ৫০ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৬.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৭.৩২ পয়েন্টে। সিএসইতে ২৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টির দর বেড়েছে, কমেছে ১২৫টির আর ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সাননিউজ/আরএম/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা