বাণিজ্য

প্রাইম ব্যাংকের এমডি হিসেবে যোগ দিলেন হাসান ও. রশীদ

নিজস্ব প্রতিবেদক : প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন হাসান ও. রশীদ। শনিবার (১৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক জানায়, প্রাইম ব্যাংকে যোগদানের আগে রশীদ ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

আট বছর ইস্টার্ন ব্যাংকে কর্মরত অবস্থায় ব্যালেন্স শিট প্রবৃদ্ধি অর্জন ও ট্রান্সফর্মেশনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এদিকে মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে গেলো বছরের ৮ ডিসেম্বরের পর্ষদ সভায় পদত্যাগ করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাহেল আহমেদ।

প্রাইম ব্যাংক সূত্র জানায়, চলতি বছরের ১৩ ডিসেম্বর হিসেবে রাহেল আহমেদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এমডি হিসেবে তার মেয়াদ না বাড়ানোর খবর পেয়ে তিনি আগেই পদত্যাগ করেছেন।

২০১৭ সালের ১৪ ডিসেম্বর প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন রাহেল আহমেদ। তার আগে তিনি প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা