বাণিজ্য

বীমা খাতে বিনিয়োগ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের লাইফ ও নন-লাইফ বীমা খাতের বিনিয়োগ ছাড়িয়েছে ৪৮ হাজার ২০৮ কোটি টাকা। আর গত বছরে সরকারি-বেসরকারি বিভিন্ন খাতে বীমা কোম্পানিগুলোর বিনিয়োগ বেড়েছে ৮ হাজার ৫২ কোটি টাকা।

এর মধ্যে লাইফ বীমা খাতের বিনিয়োগ ৩৬ হাজার ৫৪ কোটি টাকা। আর নন-লাইফ বীমা খাতের বিনিয়োগ ১২ হাজার ১৫৪ কোটি টাকা। ২০১৯ সালে লাইফ ও নন-লাইফ বীমা খাতের মোট বিনিয়োগ ছিল ৪০ হাজার ১৫৬ কোটি টাকা।

বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রকাশিত স্মরণিকায় এ তথ্য উঠে এসেছে। জাতীয় বীমা দিবস ২০২১ উপলক্ষে স্মরণিকাটি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এখানে ২০ দশমিক ০৫ শতাংশ বিনিয়োগ বাড়ার কথা জানা গেছে।

স্মরণিকায় 'এক নজরে বীমা শিল্পের অগ্রগতি' শীর্ষক প্রতিবেদন চ্যাপ্টারে বলা হয়েছে, ২০২০ সালে লাইফ বীমায় বিনিয়োগ বেড়েছে ২ হাজার ২২৩ কোটি টাকা বা ৬ দশমিক ৫৭ শতাংশ। বর্তমানে এ খাতের মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫৪ কোটি টাকা। যা আগের বছর ২০১৯ সালে ছিল ৩৩ হাজার ৮৩১ কোটি টাকা। সে বছর লাইফ বীমা খাতের প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৯৬ শতাংশ বা ২ হাজার ৭৮১ কোটি টাকা।

অন্যদিকে ২০২০ সালে নন-লাইফ বীমার বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণ। ২০১৯ সালে যেখানে খাতটির বিনিয়োগ ছিল ৬ হাজার ৩২৫ কোটি টাকা। গেলো বছর তা দাঁড়িয়েছে ১২ হাজার ১৫৪ কোটি টাকা।

অর্থাৎ ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে খাতটির বিনিয়োগ বেড়েছে ৫ হাজার ৮২৯ কোটি টাকা বা ৯২ দশমিক ১৬ শতাংশ। এর আগের বছরে এই প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৬১ শতাংশ।

সাননিউজ/আরএম/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা