বাণিজ্য

১২ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাংক থেকে বাংলাদেশ ১২ কোটি ডলার বা এক হাজার ২০ কোটি টাকা ঋণ পেতে যাচ্ছে। কৃষি ও মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে এই ঋণ সহায়তা দেবে সংস্থাটি।

বিশ্বব্যাংকের বোর্ড সভায় বিষয়টি অনুমোদন দেয়া হয়। সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে বুধবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি ও মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ অর্থ দেবে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক আর্থিক সংস্থাটি।

বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) কাছ থেকে পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৫ বছর মেয়াদে এই অর্থ ঋণ হিসেবে পাবে বাংলাদেশ।

‘দ্য ক্লাইমেট স্মার্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় বন্যা নিয়ন্ত্রণ, ড্রেন ও সেচ অবকাঠামো তৈরি এবং আধুনিকায়নের জন্য এই বরাদ্দ দেয়া হয়েছে।

এর মাধ্যমে ১ লাখ ১৫ হাজার হেক্টর জমিতে সেচ ও ড্রেন উন্নয়নে সহায়তা করা হবে। ফলে বন্যার কারণে ফসলের ক্ষতি ৬০ শতাংশ কমবে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝুঁকিতে থাকা ১ লাখ ৭০ হাজার দরিদ্র মানুষের আয় বৃদ্ধি করতে সহায়তা করবে প্রকল্পটি। সুবিধাভোগীদের অর্ধেকই হবেন নারী।

এ বিষয়ে বিশ্বব্যাংক বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন বলেন, বাংলাদেশের ৭০ শতাংশেরও বেশি মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এ প্রকল্পের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো হবে। এতে করে তাদের আয় বৃদ্ধির মাধ্যমে জীবনমানের উন্নতি হবে।

প্রকল্পের মাধ্যমে কৃষকদের পরিবেশের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রযুক্তি সম্পর্কে ধারণা দেয়া, নতুন শস্য নিয়ে পরীক্ষা এবং ফসল উৎপাদন পরবর্তী ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে।

এ ছাড়া উপকূলীয় অঞ্চলে ধান ও মাছ চাষে সহযোগিতা, কোল্ড স্টোরেজ সুবিধা এবং স্থানীয় বাজার উন্নয়নেও কাজ করা হবে এই প্রকল্পের মাধ্যমে।

প্রকল্প এলাকায় মাছচাষিদের ৪০ শতাংশ এবং ধানচাষিদের সাড়ে ৭ শতাংশ উৎপাদন বাড়বে বলে আশা করছে বিশ্বব্যাংক।

বাংলাদেশে আর্থসামাজিক অবকাঠামো খাতের উন্নয়নে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৩৩.৫ বিলিয়ন ডলার অর্থছাড় করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা