বাণিজ্য

আরও ৪ হাজার কোটি টাকা হারিয়েছে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : পতনের মধ্য দিয়ে আরও একটি সপ্তাহ পার করেছে দেশের প্রধান শেয়ারবাজার। গত সপ্তাহের দরপতনে ৪ হাজার কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর মাধ্যমে টানা ৫ সপ্তাহের পতনে ৩৬ হাজার কোটি টাকার ওপরে হারিয়েছে শেয়ারবাজার।

বড় অঙ্কের বাজার মূলধন হারানোর পাশাপাশি গত সপ্তাহজুড়ে ডিএসইতে কমেছে প্রধান মূল্যসূচক। তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে দশমিক ১৬ শতাংশ। আর লেনদেন বেড়েছে প্রায় ৯ শতাংশ।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৬৫৮ কোটি টাকা। যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ৬৯ হাজার ৭১০ কোটি টাকা। অর্থাৎ ১ সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪ হাজার ৫২ কোটি টাকা।

আগের সপ্তাহে বাজার মূলধন কমে ৯ হাজার ৫৯৪ কোটি টাকা। তার আগের ৩ সপ্তাহে কমে ৪ হাজার ৭০৮ কোটি টাকা, ৮ হাজার ২৭৭ কোটি টাকা এবং ৯ হাজার ৪২০ কোটি টাকা। এ হিসাবে টানা ৫ সপ্তাহের পতনে ডিএসই ৩৬ হাজার ৫১ কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে।

অবশ্য এর আগে টানা ৭ সপ্তাহের উত্থানে ডিএসইর বাজার মূলধন ১ লাখ ১১ হাজার কোটি টাকা বেড়েছিল। বাজার মূলধন বৃদ্দি বা কমে যাওয়ার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে বা কমেছে। সে হিসাবে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম ১ লাখ ১১ হাজার কোটি টাকা বৃদ্ধির পর ৩৬ হাজার ৫১ কোটি টাকা কমেছে।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৯ দশমিক শূন্য ৩ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১৬২ দশমিক ৬৫ পয়েন্ট বা ২ দশমিক ৮৮ শতাংশ। তার আগের ৩ সপ্তাহে কমে ৭৬ দশমিক ৬৯ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ, ১১১ দশমিক ৮২ পয়েন্ট বা ১ দশমিক ৯২ শতাংশ এবং ৭৩ দশমিক ১৩ পয়েন্ট বা ১ দশমিক ২৪ শতাংশ। অর্থাৎ ৫ সপ্তাহের টানা পতনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ৪৩৩ পয়েন্ট।

প্রধান মূল্য সূচকের পাশাপাশি টানা ৫ সপ্তাহ পতন হয়েছে ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকের। গত সপ্তাহজুড়ে সূচকটি কমেছে ৫ দশমিক ১২ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ। আগের সপ্তাহে এই সূচকটি কমে ৬৩ দশমিক শূন্য ৪ পয়েন্ট বা ২ দশমিক ৯০ শতাংশ। তার আগের ৩ সপ্তাহে কমে ১৭ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ, ১৭ দশমিক ২৪ পয়েন্ট বা দশমিক ৭৮ শতাংশ এবং ২৮ দশমিক ৩৩ পয়েন্ট বা ১ দশমিক ২৭ শতাংশ।

তবে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক টানা ৪ সপ্তাহ পতনের পর গত সপ্তাহে কিছুটা বেড়েছে। গত সপ্তাহে এই সূচকটি বেড়েছে ৬ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ২৪ দশমিক ৯৭ পয়েন্ট বা এক দশমিক ৯৮ শতাংশ। তার আগের ৩ সপ্তাহে কমে ১৯ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা ১ দশমিক ৪৯ শতাংশ, ১৪ দশমিক ২৫ পয়েন্ট বা ১ দশমিক ১০ শতাংশ এবং ২৮ দশমিক ৮৬ পয়েন্ট বা ২ দশমিক ১৮ শতাংশ।

প্রধান মূল্যসূচকের পতন হলেও গত সপ্তাহে ডিএসইতে লেনদেন অংশ নেয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, বেড়েছে তার থেকে বেশি। সপ্তাহজুড়ে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১২৭টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ১২২টির। আর ১১৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮৮৭ কোটি ৫৩ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৮১৭ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৭০ কোটি ৩১ লাখ টাকা বা ৮ দশমিক ৬০ শতাংশ।

আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৪৩৭ কোটি ৬৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৪ হাজার ৮৬ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ৩৫১ কোটি ৫৪ লাখ টাকা বা ৮ দশমিক ৬০ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে এ গ্রুপ বা ভালো কোম্পানির অবদান ছিল ৫৮ দশমিক দশমিক শূন্য ৯ শতাংশ। এছাড়া বি গ্রুপের ৩১ দশমিক ৬৬ শতাংশ, জেড গ্রুপের দশমিক ৮৯ শতাংশ এবং এন গ্রুপের ৯ দশমিক ৩৭ শতাংশ অবদান ছিল।

গত সপ্তাহে ডিএসইর মূল বাজারে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে রয়েছে- বেক্সিমকো, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রবি, লংকাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সামিট পাওয়ার, ওয়ালটন, বাংলাদেশ ফাইন্যান্স এবং বিকন ফার্মাসিউটিক্যালস।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা