ছবি: সংগৃহীত
বাণিজ্য

দরপতনের দ্বিতীয় দিনে লেনদেন ২৭২ কোটি 

নিজস্ব প্রতিবেদক : রমজান মাসের দ্বিতীয় কর্মদিবসেও দেশে দরপতনের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

আরও পড়ুন : জাহাঙ্গীরের মেয়র ইস্যুতে রায় বৃহস্পতিবার

মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১০ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪৬ পয়েন্ট।

সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন কমেছে। ফলে রজমান মাসের প্রথম দুই কর্মদিবসে টানা দরপতন হলো। এর আগে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) দেশের পুঁজিবাজারে উত্থান হয়েছিল।

আরও পড়ুন : কামরাঙ্গীরচরে শিশুসহ অগ্নিদগ্ধ ২

সংশ্লিষ্টরা জানান, আরও দরপতন হওয়ার ভয়ে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এতে বেশিরভাগ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে আটকা পড়েছে। ফলে আস্থা ও তারল্য সংকটের কারণে ঘুরে দাঁড়াতে পারছে না পুঁজিবাজার।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। এটি অব্যাহত ছিল লেনদেনের শেষ সময় পর্যন্ত। অবস্থা এমন হয়েছে যে, দেড় শতাধিক কোম্পানির শেয়ার কেনার ক্রেতাই খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন : নওগাঁয় নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত হচ্ছে

দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ৮১৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এতে লেনদেন হয়েছে ২৭২ কোটি ৫ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩১৭ কোটি ৬০ লাখ টাকা।

এতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.৮৩ পয়েন্ট কমে ৬১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৪.৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৪৫ পয়েন্টে ও ডিএসই ৩০ সূচক ৪.৭০ পয়েন্ট কমে ২২১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : ইকুয়েডরে ভয়াবহ ভূমিধস, নিহত ১৬

ডিএসইতে মোট ২৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৮টি কোম্পানির দাম বেড়েছে। এছাড়া ৫৬টি কোম্পানির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ২০১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিক হোটেলের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্লের শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে আরডি ফুড, জেনেক্স ইনফোসিস, রূপালি লাইফ, বাংলাদেশ শিপিং করপোরেশন, শাইনপুকুর সিরামিক, আলহাজ টেক্সটাইল লিমিটেড ও আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ার।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা নিহত ৬

এদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট কমে ১৮ হাজার ২৭৯ পয়েন্টে অবস্থান করছে।

এ দিনে সিএসইতে ১০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির। এতে লেনদেন হয়েছে ৪ কোটি ২২ লাখ ৫২ হাজার ৯৮২ টাকার শেয়ার ও ইউনিট। এর আগের কর্মদিবসে ৭ কোটি ১৯ লাখ ১৫ হাজার ৯৭৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা