বাণিজ্য

‘বীমার মাধ্যমে বঙ্গবন্ধু বাঙালির মুক্তির জন্য কাজ করেছিলেন’

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা সেক্টরের উপর দাঁড়িয়েই বাংলাদেশের স্বাধীনতা তথা বাঙালির মুক্তির জন্য কাজ করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন।

তিনি বলেন, এই বীমা খাতের উপর ভর করেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। এতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আরও সমৃদ্ধ হবে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বীমা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে শেখ কবির হোসেন এসব কথা বলেন। আসন্ন জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে আইডিআরএ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। এসময় কর্তৃপক্ষের দুই সদস্য এবং ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

শেখ কবির হোসেন বলেন, যেহেতু লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে এই কাজ করাটা সহজ, তাই বঙ্গবন্ধু এর মাধ্যমেই সর্বস্তরের জনগণ এবং তার নেতাকর্মীদের সঙ্গে এই প্রচার চালিয়েছিলেন। এ কারণেই আমরা গর্বিত। আর এ কারণেই আমরা বলি যে, জাতির পিতা আমাদের পরিবারের সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের এই পরিবারের সদস্য।

তিনি আরও বলেন, আমাদের কাজ খুব একটা ভালো না হওয়ায় যেখানে সব সেক্টর এগিয়ে গেছে সেখানে আমরা এখনো পিছিয়ে আছি। আমরা জানি যেই দেশের বীমাখাত যতো উন্নত ও শক্তিশালী সেই দেশের অর্থনীতি ততো শক্তিশালী। বিশ্বের বিভিন্ন উন্নত দেশে বীমাখাতের লাইফ ফান্ডের টাকা দিয়েই বড় বড় মেগা প্রজেক্ট হয়। এখানেও আমরা অনেক পিছিয়ে আছি।

তিনি বলেন, এখন আইডিআরএ গঠন করা হয়েছে। ২০১০ সালে বীমা আইন এবং এরপর আইডিআরএ গঠন করার পর অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সারাদেশে ব্যাপক প্রচারের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আশা করি জাতীয় বীমা দিবস পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ বা সোনার বাংলা গড়ার মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে, আমরা তাতে সহযোগিতা করবো।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা