বাণিজ্য

আইডিএলসির সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৩ চুক্তি

নিজস্ব প্রতিবেদক : দেশি এবং প্রবাসী বাংলাদেশিদের সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সহায়তা দিতে সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড এবং আইডিএলসি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড তিনটি সমঝোতা চুক্তি সই করেছে।

এ চুক্তির আলোকে এনআরবি গ্রাহকররা আইডিএলসি’র পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস, ব্রোকারেজ সার্ভিস, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এবং মিউচ্যুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বিশেষ ফি এবং আনুষাঙ্গিক কাস্টমার সুবিধা পাবেন।

এনআরবি গ্রাহকবৃন্দ বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক আয়োজিত ‘দুবাই রোড শো ২০২১’ চলাকালীন সময়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বুথে গিয়ে সরাসরি উল্লেখিত সেবাগুলো নিতে পারবেন।

সাব্বির আহমেদ, হেড অফ রিটেইল ব্যাঙ্কিং, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ মো. মনিরুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টর, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং রাজিব কুমার দে, ম্যানেজিং ডিরেক্টর, আইডিএলসি এসেট ম্যানেজমেন্ট নিজ নিজ কোম্পানির পক্ষে অনুষ্ঠানে চুক্তি সই করেন।

অনুষ্ঠানে আবুল এহসান আহমেদ, হেড অব ডিস্ক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আইডিএলসি, লুৎফুল হাবিব, এক্সেকিউটিভ ডিরেক্টর এবং হেড অব রিটেল ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এবং তানমি হক, হেড অব প্রায়োরিটি অ্যান্ড এনআরবি ব্যাঙ্কিং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ উপস্থিত ছিলেন।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা