বাণিজ্য

শাহ আলমকে দায়িত্ব থেকে সরিয়ে দিলো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব থেকে নির্বাহী পরিচালক শাহ আলমকে সরিয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল আদেশে শাহ আলমকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অনিয়ম এবং হাজার হাজার কোটি টাকা লোপাটের তথ্য চাপা দেওয়ার অভিযোগ উঠেছে।

আদালতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আদালতে জানিয়েছেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম চাপা দিতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন কর্মকর্তাদের 'মাসোহারা' দেওয়া হতো। এসব অনিয়মের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের তৎকালীন মহাব্যবস্থাপক ও বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলম ও সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এবং বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলমের অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখছে ব্যাংক কর্তৃপক্ষ। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাশেদুল হকের স্বীকারোক্তির ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা