বাণিজ্য

মমিনুল ইসলাম আবারও আইপিডিসির এমডি ও সিইও

নিজস্ব প্রতিবেদক : চতুর্থবারের মতো আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন মমিনুল ইসলাম। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে ২০১২ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) আইপিডিসি ফাইন্যান্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

২০০৬ সালে আইপিডিসিতে যোগ দেন মমিনুল ইসলাম। ২০০৮ সালে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পান।

এর আগে মমিনুল ইসলাম আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মরত থাকাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং, ভারতসহ বিভিন্ন দেশে কাজ করেন। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে তিনি বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

মমিনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর শেষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উপাচার্য স্বর্ণপদকসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

টানা চতুর্থবারের মতো আইপিডিসির এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পেয়ে তিনি বলেন, আমি আইপিডিসির সঙ্গে এ পথচলায় খুবই আনন্দিত। আইপিডিসির এ সেরা সময়ে প্রতিষ্ঠানটিকে আরো সামনে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটি অতিমারীর মাঝে আছি। এ কঠিন সময়ে গ্রাহক, সমাজ এবং সহকর্মীদের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য।

সান নিউজ/আরএম/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা