বাণিজ্য

পদ্মা ব্যাংকের ‘এক কাপ চা’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক : ‘পদ্মা ব্যাংক’ লিমিটিড প্রচার কার্যক্রম পরিচালনার জন্য অভিনব এক কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির নাম ‘এক কাপ চা ক্যাম্পেইন-২০২১’। গ্রাহকদের শুভেচ্ছা জানাতে এই শিরোনামে প্রচারাভিযান শুরু করে ব্যাংকটি। ব্যাংকটির ৫৮টি শাখায় তিন দিনব্যাপী এই প্রচারাভিযান শুরু হয়েছে।

রোববার (৩১ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, রোববার এই প্রচারাভিযান শুরু হয়েছে। রাজধানীর গুলশানে পদ্মা ব্যাংকের করপোরেট হেড অফিসে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু প্রচারাভিযান উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের কাছে স্বচ্ছ ব্যাংকিং চিত্র তুলে ধরতে চায় পদ্মা ব্যাংক। গ্রাহকরা তাদের চাওয়া-পাওয়া এবং মতামত সরাসরি এখানে উপস্থাপন করতে পারছেন, যা গুরুত্ব সহকারে পর্যালোচনা করবে ব্যাংক কর্তৃপক্ষ।

এহসান খসরু জানান, এছাড়া পদ্মা ব্যাংকের নতুন প্রডাক্টগুলো সম্পর্কে জানতে পারবেন গ্রাহকরা। এতে করে ব্যাংকের পক্ষে শতভাগ ডিজিটালাইজেসনের মাধ্যমে গ্রাহক পরিষেবা বাড়ানো আরও সহজ হবে।

এহসান খসরু আরও জানান, করোনা মহামারির মধ্যেও নিরবিচ্ছিন্ন ব্যাংকিং সেবা দিয়ে আসছে পদ্মা ব্যাংক। এই মহামারির সময়ে গ্রাহকদের সঙ্গে হৃদ্যতা বাড়ানো ও সম্পর্ক জোরদার করা এই প্রচারাভিযানের মূল উদ্দেশ্য।

ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকের অত্যাধুনিক পরিষেবা ও বিশেষ প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হয় গ্রাহকদের সঙ্গে। প্রতিদিনের মুনাফা প্রতিদিন বুঝে পাওয়ার বিশেষ স্কিম ‘পদ্মা প্রতিদিন’ নিয়ে গ্রাহকদের মতামত জানতে চাওয়া হয়। এই সম্মেলনে গৃহিণী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার গ্রাহকরা অংশ নেন এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত দেন।

পদ্মা ব্যাংকের বিজনেস হেড জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি মো. আহসান উল্লাহ খান, আরএমডি এন্ড ল’ হেড ফিরোজ আলম, হেড অব ব্রাঞ্চ সাব্বির মোহাম্মদ সায়েমসহ ব্যাংকটির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এক কাপ চা ক্যাম্পেইন এর মাধ্যমে গ্রাহকদের সঙ্গে নিয়ে দ্বিতীয় বর্ষপূর্তির আয়োজনও করে পদ্মা ব্যাংক লিমিটেড।

২০১৯ সালের ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে পদ্মা ব্যাংক। বর্তমানে ব্যাংকটির ৬৮ শতাংশ শেয়ারের অংশীদার সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সম্প্রতি প্রগতি সরণি শাখা উদ্বোধন করে ৫৮ শাখা নিয়ে গ্রাহকদের পাশে আছে পদ্মা ব্যাংক।

সান নিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা