বাণিজ্য

পুঁজিবাজারে হঠাৎ ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে দেশের পুঁজিবাজারে বেশ ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। সাধারণ বিনিয়োগকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লেনদেন ও সূচক উভয়ই বেড়েছে।

বাজারকে স্থিতিশীল রাখতে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) কাজ করছে। কিন্তু রোববার (৩১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হঠাৎ লেনদেন কমেছে। একই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। বড় পতন হয়েছে প্রধান মূল্য সূচক ডিএসই এক্সের।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শনিবার বিএসইসির পক্ষ থেকে পুঁজিবাজারে তিন হাজার কোটি টাকা লেনদেনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। কিন্তু একদিন পরই বাজারে পতন দেখলো বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টরা।

বিশ্লেষণে দেখা গেছে, রোববার ডিএসই এক্স আগের দিনের চেয়ে ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬২৯ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১৬০ পয়েন্টে।

সারাদিন লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৬ টির, দর কমেছে ২১০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯০ টির।

ডিএসইতে ৮২২ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১৮ কোটি ৫২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯৪১ কোটি ৮ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৭৯ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হয়েছে ২৩৭টি প্রতিষ্ঠানের। এরমধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির দর । সিএসইতে লেনদেন হয়েছে ৮২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা