বাণিজ্য

প্রাইম ব্যাংকের নতুন উদ্যোগ ‘প্রাইম লেনদেন’

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র উদ্যোক্তাদের সহযোগিতার জন্য নতুন উদ্যোগ নিয়েছে বেসরকারি খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক। নতুন উদ্যোগের নাম ‘প্রাইম লেনদেন’।

রোববার (৩১ জানুয়ারি) ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যবসায়ীদের প্রাত্যহিক ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি খাতের উদ্যোক্তাদের অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসার ক্ষেত্রে ভূমিকা রাখবে নতুন চালু করা 'প্রাইম লেনদেন'। এর মাধ্যমে গ্রাহকদের আকর্ষণীয় সুদে ঋণসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে।

প্রাইম ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফায়সাল রাহমান বলেন, ব্যবসা পরিচালনার জন্য ক্ষুদ্র, কুটির ও মাঝারি খাতের উদ্যোক্তাদের সহজ ও সাশ্রয়ী ব্যাংক হিসাব প্রয়োজন। এ জন্য আমরা চালু করেছি চলতি হিসাব প্রাইম লেনদেন।

তিনি বলেন, এ হিসাবের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ শর্তে ও আকর্ষণীয় সুদে অর্থায়ন করা হবে। ফলে উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণ ও নতুন বাজার সৃষ্টি করতে পারবে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা