বাণিজ্য

রফতানি বাণিজ্যে বাংলাদেশ ভারতের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত

আন্তর্জাতিক ডেস্ক : বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের রফতানি বাণিজ্যে প্রতিবেশি দেশগুলোর তুলনায় ঈর্ষণীয় গতিতে বেড়েছে । বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশের বাণিজ্যে প্রতিযোগী প্রতিবেশি দেশগুলোর বিভিন্ন খাতসংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ কিছু ক্ষেত্রে রফতানি বাড়ানোর কৌশলে বাংলাদেশকে অনুসরণের পরামর্শও দিয়েছে ভারতের লোকসভা।

তার সর্বশেষ উদাহরণ দেখা গিয়েছে ভারত সরকারের সাম্প্রতিক এক অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদনে। সে দেশের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অধীন ডিপার্টমেন্ট অব ইকোনমিক এ্যাফেয়ার্স প্রণীত সেই প্রতিবেদনে বলা হয়েছে, রফতানিকারক দেশ হিসেবে উন্নতি করতে হলে বাংলাদেশের দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে ভারত।

ভারতের লোকসভায় উপস্থাপিত দি ইকোনমিক সার্ভে ২০২১ এর ‘দি ইকোনমিক সার্ভে ২০২১’ শীর্ষক এ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ এখন অত্যন্ত শক্তিশালী এক রফতানিমুখী অর্থনৈতিক দেশ হয়ে উঠছে। যেসব পণ্যে প্রতিযোগী হিসেবে সুবিধা আদায় করে নেয়া সম্ভব, সেসব পণ্যের রফতানি বৃদ্ধিতেই বেশি মনোযোগ দিয়েছে বাংলাদেশ। বিষয়টি ভারতের জন্য শিক্ষণীয় হয়ে উঠতে পারে।

ভারতীয় পার্লামেন্টে বর্তমানে বাজেট অধিবেশন চলছে। সে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ইতোমধ্যে লোকসভায় ইকোনমিক সার্ভে ২০২১ প্রতিবেদনের সংক্ষিপ্তসার উপস্থাপন করেছেন। এতে বলা হয়, শক্তিশালী রফতানিকারক দেশ হিসেবে বাংলাদেশের উত্থানের আভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশের রফতানি প্রবৃদ্ধির পরিসংখ্যানও সেদিকেই ইঙ্গিত করছে।

প্রতিবেদনে উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, ২০১১-২০১৯ সাল পর্যন্ত সময়সীমার মধ্যে বাংলাদেশের রফতানিতে বার্ষিক গড়ে ৮ দশমিক ৬ শতাংশ চক্রবৃদ্ধি হারে (সিএজিআর) প্রবৃদ্ধি হয়েছে। রফতানি প্রবৃদ্ধির এ হার নিঃসন্দেহে ঈর্ষণীয়। কারণ একই সময়সীমায় ভারতের রফতানি খাতে এ প্রবৃদ্ধির হার ছিল দশমিক ৯ শতাংশ। অন্যদিকে গোটা বিশ্বে মোট রফতানির বার্ষিক গড় চক্রবৃদ্ধি প্রবৃদ্ধির হার ছিল দশমিক ৪ শতাংশ।

ইকোনমিক সার্ভে ২০২১ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০১১ সালে মোট বৈশ্বিক রফতানিতে বাংলাদেশের অংশ ছিল মাত্র দশমিক ১ শতাংশ। সেখান থেকে বেড়ে ২০১৯ সালে তা দাঁড়িয়েছে দশমিক ৩ শতাংশে। লোকসভায় সোমবার ১ ফেব্রুয়ারি ভারতের ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় প্রতি বছর বাজেটের সহায়ক হিসেবে এ জরিপ প্রতিবেদন তৈরি করে।

কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কেভি সুব্রামনিয়ামের নেতৃত্বে এ প্রতিবেদন তৈরি করা হয়। জরিপ প্রতিবেদনটিতে দেশের অর্থনীতির বিভিন্ন খাতের বর্তমান চিত্র তুলে ধরে এ-সংক্রান্ত বিশদ আলোচনার পাশাপাশি নানা সুপারিশও তুলে ধরা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর ভাষ্যমতে, নভেল করোনা ভাইরাসের সংক্রমণ জনিত মহামারী দেশটির অর্থনীতিকে খাদের কিনারায় এনে ঠেকিয়েছে।

ভারত সরকারও বলেছে, মার্চে সমাপ্য ২০২০-২১ অর্থবছরে দেশটির জিডিপি সংকুচিত হতে পারে ৭ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার আগের একটি প্রাক্কলনে বলা হয়, এ সংকোচনের হার দাঁড়াতে পারে সাড়ে ৭ শতাংশে। লোকসভায় নির্মলা সীতারমণের উপস্থাপিত প্রতিবেদনে এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা উঠে এসেছে। প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়, ২০২১-২২ অর্থবছরে (এপ্রিল-মার্চ) ভারতের অর্থনীতিতে প্রবৃদ্ধির হার হবে প্রায় ১১ শতাংশ। যদিও করোনার ধাক্কা কাটিয়ে উঠতে কমপক্ষে ২ বছর সময় লাগবে দেশটির।

প্রতিবেদনে বাংলাদেশের ও ভারতের রফতানি খাতগুলোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে বলা হয়, ২০১৫ সাল থেকেই বাংলাদেশের মোট রফতানিতে ৯০ শতাংশেরও বেশি স্থান দখল করে রয়েছে এখান থেকে বহির্বিশ্বে পাঠানো শীর্ষ ৫ পণ্য। এসব পণ্যের উৎস মূলত বস্ত্র, তৈরি পোশাক ও পাদুকা শিল্পের মতো শ্রমঘন শিল্প খাত। অন্যদিকে ভারতের ক্ষেত্রে রফতানিযোগ্য দ্রব্যের তালিকায় আধিপত্য রয়েছে প্রধানত মূলধন ও প্রযুক্তিঘন শিল্প। ভারতের মোট রফতানিতে শীর্ষ ৫ পণ্যের অবদান প্রায় ৪০ শতাংশ।

বিষয়টি উল্লেখ করে ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে বলা হয়, এক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিতে পারে ভারত। বাংলাদেশ সেসব পণ্যেই বিশেষায়িত তৈরি করেছে, যেসব পণ্যে দেশটি প্রতিযোগী সুবিধায় এগিয়ে রয়েছে। প্রতিবেদনের তথ্যমতে, ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১ হাজার ২৫ কোটি ডলারের সমপরিমাণ। গত অর্থবছরে (২০১৯-২০) তা কমে গিয়ে দাঁড়িয়েছে ৯৪৬ কোটি ডলারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা