বাণিজ্য

শেয়ারবাজারে সূচক বাড়ার মধ্য চলছে লেনদেন

নিজস্ব প্রতিনিধি ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০২ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন শুরুতেই ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১১৪ ও ১৭০৫ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৪৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ৬৭টির এবং অপরির্বতিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-গ্লোবাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, এডিএন টেলিকম, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিডি থাই, ঢাকা ইন্স্যুরেন্স ও এসএস স্টিল।

এর আগে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ১৬ পয়েন্ট। এরপর সূচক কিছুটা ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৪ পয়েন্টে অবস্থান করে। অপরদিকে লেনদেন শুরুতেই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ৫১টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৮টি কোম্পানির দর। আর ২৩টি কোম্পানি শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা